নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

একুশের অশনি'র মোড়ক উন্মোচন সম্পন্ন


বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, শাবিপ্রবি শাখা কর্তৃক প্রকাশিত প্রথম সাময়িকীর মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. জায়েদা শারমিন। 


উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি হামিদা আব্বাসী ও বর্তমান সভাপতি ও একুশের অশনি'র নির্বাহী সম্পাদক মো: আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইমরান আহমেদ সহ কার্যনির্বাহীর অন্যান্যরা এবং সাধারণ সদস্যরা। অতিথির বক্তব্যে অধ্যাপক ড. জায়েদা শারমিন বলেন, ফেইসবুক ও অনলাইন জগতের আগ্রাসনে লেখালেখির এই ম্যাগাজিন প্রকাশের সংস্কৃতি ক্রমের কমে যাচ্ছে। এই কমে যাওয়া আমাদের জাতির জন্য দুঃসংবাদ। আমাদের বাঙালি ও বাংলা ভাষাকে সমুন্নত রাখতে এই ম্যাগাজিনের সংস্কৃতির পাশাপাশি বিভিন্ন দেয়ালিকা ছাপানো যায়। আশা করি এই সংগঠন অনেক দূর এগিয়ে যাবে। শুভ হোক আপনাদের পথচলা!


সংগঠনের সাবেক সভাপতি হামিদা আব্বাসী বলেন, আমাদের সংগঠনের সদস্যরা কলামের মাধ্যমে সমাজ, দেশ ও জাতির পক্ষ হয়ে বিভিন্ন সমস্যা বিশ্লেষণ ও সমাধানের পন্থা অবলম্বনে উপায় বাতলে দিতে চেষ্টা করে। বিভিন্ন বিষয় নিয়ে লিখতে উৎসাহিত করার পাশাপাশি পরামর্শ, কর্মশালা করার মাধ্যমে নতুন লেখক তৈরি করার চেষ্টা করে। 


  • অনুষ্ঠানের সমাপনিতে বক্তৃতা রাখেন সভাপতি মো: আশরাফুল ইসলাম। তিনি এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানকে সফল করার জন্য সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং লেখালেখি বিষয়ক কিছু দিকনির্দেশনা দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন!
আরও খবর