তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রচারে সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি'র এমপি মনোনয়ন প্রত্যাশী ভিপি আইনুল হকের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে
বুধবার ১৫ অক্টোবর বেলা ১২টায় চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম ডিগ্রি কলেজ মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শুরু হয়ে রায়গঞ্জ, সলঙ্গা ও তাড়াশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় সহস্রাধিক মোটর সাইকেলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ করে।
শোভাযাত্রাটি শুরুর আগে ভিপি আয়নুল হক তার বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক দেশের মানুষ ভোট দিতে পারে নাই আগামী জাতীয় নির্বাচন কে ঘিরে মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
দেশ গঠনে আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা দিয়েছেন। ৩১ দফার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষ প্রতীকের বিকল্প নাই। জনগণের দোরগোড়ায় ৩১ দফা প্রচারে মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
শোভাযাত্রায় রায়গঞ্জ, সলঙ্গা ও তাড়াশ এলাকার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ব্যাপক উপস্থিতি ছিলেন।
২ দিন ৫ ঘন্টা ৫৩ মিনিট আগে
৫ দিন ১২ ঘন্টা ৫০ মিনিট আগে
৮ দিন ৬ ঘন্টা ৬ মিনিট আগে
৮ দিন ২২ ঘন্টা ৪৪ মিনিট আগে
৯ দিন ১২ ঘন্টা ৩৭ মিনিট আগে
১১ দিন ২ ঘন্টা ৫৭ মিনিট আগে
১২ দিন ২২ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৩ দিন ২২ ঘন্টা ৪৩ মিনিট আগে