নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ বিশাল বর্ণিল আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আন্দোলন-সংগ্রাম,সাফল্যের গৌরবোজ্জ্বল ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বিশাল আনন্দ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে জেলা স্বেচ্ছাসেবক দলের ১৮ ইউনিটের বিভিন্ন উপজেলা,পৌর,থানা,ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা জাতীয় পতাকা, দলীয় পতাকা সহ রংবেরঙের ব্যানার, ফেস্টুন প্লেকার্ড ও ধানের শীষের মুঠি নিয়ে বাদ্য যন্ত্রের তালে তালে নেচে-গেয়ে মিছিল নিয়ে শ্লোগান দিয়ে স্থানীয় পৌর ভাসানী মিলনায়তন চত্বর সহ এর আশেপাশের রাস্তায় এসে সমবেত হয়।

নেতাকর্মীদের মুহুর্মুহু শ্লোগান আর হাততালির মধ্যে আকাশে রংবেরঙের বেলুন উড়িয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ মিছিল উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। 

এসময় বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা,ভিপি অমর কৃষ্ণদাস,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান,যুগ্ম সাধারণ সম্পাদক প্রেসক্লাবের সভাপতি  হারুন অর রশিদ খান হাসান,সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট,আলমগীর আলম।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন,জেলা স্বেচ্ছা সেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আহসান হাবীব উজ্জল,যুগ্ন আহবায় মো: সানোয়ার হোসেন ছানু,যুগ্ন আহবায় রাকিবুল ইসলাম রাকিব,যুগ্ন আহবায়ক তানভীর শাকিল প্রমুখ। পরে সেখান থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস ও সদস্য সচিব মিলন হক রঞ্জুর নেতৃত্বে বিশাল বর্ণিল আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক এসএস রোড দিয়ে রাজার স্টেশন রোডের স্বাধীনতা স্কয়ারে যেয়ে শেষ হয়।

আরও খবর