ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার - ৫ জাতীয় দৈনিক নতুন আশা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হলেন কচুয়ার সন্তান সাংবাদিক মোঃ আকাশ মিয়াজী বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড স্কুল ফিডিংয়ে তেতো ডিম, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক নতুন মামলায় কারামুক্তি আটকে গেল সেঁজুতির ক্ষেতলালে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ বৃদ্ধ গ্রেফতার জনবান্ধব বাজেট পেশ করায় শার্শার বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা। বারইয়ারহাটে উমরাহ প্রশিক্ষণ কর্মশালা এবি ব্যাংকের শ্রীমঙ্গলে কৃষিঋণ বিতরণ কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করায় এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড আশাশুনিতে আমদানীকৃত ভারতীয় অবৈধ বাগদার ডিম জব্দ, মালিককে না পেয়ে ড্রাইভারকে জরিমানা। নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) অধ্যক্ষ মোঃ নুরুল আমিন। শেরপুরে জেলা পর্যায়ে স্টার্ট আপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের শুভ উদ্বোধন গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন শতাধিক অসহায় মানুষ ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গ*ণধ*র্ষ*ণ, প্রেমিকসহ গ্রেফতার ৩ দৌলতদিয়ায় পদ্মার তীব্র ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংগঠনের ৮ সক্রিয় সদস্য গ্রেপ্তার কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা

বিএনপি'র বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র ও প্রোপাগান্ডার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিএনপি'র বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র ও প্রোপাগান্ডার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

‎পুরনো ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে মাথা থেঁতলে হত্যাকান্ডের মূল আসামিদের গ্রেফতারের দাবিতে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ শ্লোগানের প্রতিবাদে এবং বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও উদ্দেশ্যমূলক মিথ্যা প্রোপাগান্ডার প্রতিবাদে রবিবার বিকালে সিরাজগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল,শ্রমিক দল,কৃষক দল,মহিলা দল সহ অন্যান্য অংগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা খন্ড মিছিল নিয়ে শ্লোগান দিয়ে ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তনের সবুজ চত্বরে সমবেত হয়।
‎পরে সেখান থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে একটি সমবেত বিশাল বিক্ষোভ মিছিল বের  হয়। শ্লোগানে শ্লোগানে মুখরিত বিশাল বিক্ষোভ মিছিলটি  ইবি রোড, বড়পুল, এস এস রোড, বড় বাজার রোড হয়ে বাজার স্টেশন রোডস্থ মুক্তির সোপানে যেয়ে শেষ হয়।
‎সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ সভাপতি অমর কৃষ্ণাদাস,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান ও সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাইদ সুইট। 

আরও খবর