নর্থ বেঙ্গল ওয়াটার ট্রিটমেন্ট টেকনোলজির স্বত্বাধিকারী ছোনগাছা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজার আয়োজনে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে মানুষের মাঝে সুপেয় পানি পৌঁছে দেওয়ার জন্য নর্থ বেঙ্গল ওয়াটার ট্রিটমেন্ট টেকনোলজির দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার ৬ জুলাই বিকেল ৫ টায় সিরাজগঞ্জের পৌর এলাকার দরগা রোডে নর্থ বেঙ্গল ওয়াটার ট্রিটমেন্ট টেকনোলজির দ্বিতীয় শাখার শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এস এম আল আমিন খান
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান তারেক শহর বিএনপি'র সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল জোরদার, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ সহ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল মৎস্যজীবী দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দরা।
উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন মসজিদে কোবা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মুফতি রুহুল আমিন।
৭৫ দিন ৯ মিনিট আগে
১০৬ দিন ২২ ঘন্টা ৫৭ মিনিট আগে
১১০ দিন ৯ মিনিট আগে
১১৩ দিন ২২ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৩২ দিন ২০ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৪৮ দিন ২৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৪৯ দিন ৭ মিনিট আগে