নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কুড়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন অমর কৃষ্ণ দাস

সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হলেন জেলা বিএনপি'র সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস। 

জানা যায়, চলতি মাসের ৩ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী অঞ্চলের ৮৬৯ নং স্মারক বিদ্যালয় পরিদর্শক মহা: শামীম হাসান স্বাক্ষরিত একটি পত্রে গত বছরের ০৩ এপ্রিল প্রদত্ত ক্ষমতাবলে সরকারের পূর্বানুমোদনক্রমে এবং ৬৪ বিধি মোতাবেক প্রতিষ্ঠানের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের শর্তে চলতি বছরের ০১ জুন থেকে ছয় মাসের জন্য এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত জেলা বিএনপি'র সহ সভাপতি, অমর কৃষ্ণ দাসকে সভাপতি,জেলা প্রশাসন কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য আব্দুর রহিম, ও জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি সদস্য মোছাঃ রোকেয়া খাতুন, পদাধিকার বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য সচিব করে অনুমোদন দেওয়া হয়। 

বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবকরা বলেন, সরকার পতনের পর ম্যানেজিং কমিটি ভেঙ্গে স্থানীয় অভিভাবক শূন্যতায় পড়েছিল। এতে শিক্ষার্থী ও শিক্ষকদের সমস্যা দূরীকরণসহ অবকাঠামোগত উন্নয়ন অনেক পিছিয়ে পড়েছিল। এখন তা ফিরিয়ে পাওয়ার মাধ্যমে এই বিদ্যালয়ে একজন ভালো রাজনীতিবিদ  সাদা মনের মানুষ অমর কৃষ্ণ দাসকে সভাপতি পদে সম্মানিত করার মাধ্যম দিয়ে শিক্ষার্থী অভিভাবক ও প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তাঁরা আশা করেন।

ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা বিএনপি'র সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস বলেন, প্রথমেই এলাকাবাসী ও বিদ্যালয়ের অভিভাবকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যাদের চাওয়ার কারণে ঐতিহ্যবাহী কুড়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে মনোনিত হয়েছি। তিনি আরও বলেন, বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে সবসময় নিজেকে নিয়োজিত করবো, সেই সাথে সিরাজগঞ্জ এর মধ্যে অন্যতম একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো। এবং অভিভাবক সহ প্রত্যেকটা মানুষকে যেন সেবা দিতে পারি সেই লক্ষ্যে আমি কাজ করে যাব।

আরও খবর