নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বাগডুমুর ইসলামিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হলেন সোহেল মাহমুদ রঞ্জু

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের বাগডুমুর ইসলামিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হলেন যাত্রাবাড়ী থানা (ঢাকা মহানগর দ:) যুবদলের সাবেক প্রচার সম্পাদক, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা, সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী একক সংঘ ক্লাবের সহ সাধারণ সম্পাদক,  প্রীতিলতা উচ্চ বিদ্যালয়ের সভাপতি এবং বাগডুমুর ইসলামিয়া আলিম মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন এস. এম সোহেল মাহমুদ রঞ্জু। 


জানা যায়, চলতি মাসের ২৯ জুন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী অঞ্চলের ১১৪ নং স্মারক  রেজিস্টার প্রশাসন ছালেহ আহমেদ স্বাক্ষরিত একটি পত্রে ২০০৯ এর ৩৯ প্রবিধান অনুসারে প্রতিষ্ঠানের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের শর্তে পত্র ইসুর তারিখ থেকে থেকে ছয় মাসের জন্য এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত জেলা বিএনপি'র উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক, এস. এম. সোহেল মাহমুদ রঞ্জুকে সভাপতি, অভিভাবক সদস্য হিসেবে আলতাব হোসেন ভূঁইয়া ও জাহিদুল ইসলাম শেখ সাধারণ শিক্ষক সদস্য  এবং পদাধিকার বলে মাদ্রাসার অধ্যক্ষ জনাব আবুল হাসেম কে সদস্য সচিব করে অনুমোদন দেওয়া হয়। 


মাদ্রাসার শিক্ষার্থীর পিতা সোবহান বলেন, সরকার পতনের পর ম্যানেজিং কমিটি ভেঙ্গে স্থানীয় অভিভাবত শূন্যতায় পড়েছিল। এতে শিক্ষার্থীরা ও শিক্ষকদের সমস্যা দূরীকরণসহ অবকাঠামোগত উন্নয়ন অনেক পিছিয়ে পড়েছিল। এখন তা ফিরিয়ে পাওয়ার মাধ্যমে এস.এম. সোহেল মাহমুদ রঞ্জুকে সভাপতি পদে সম্মানিত করার মাধ্যম দিয়ে শিক্ষার্থীরা অভিভাবক ও প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তাঁরা আশা করেন।


ম্যানেজিং কমিটির সভাপতি এস. এম. সোহেল মাহমুদ রঞ্জু দৈনিক দেশচিত্রকে বলেন, প্রথমেই এলাকাবাসী ও মাদ্রাসার অভিভাবকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যাদের চাওয়ার কারণে ঐতিহ্যবাহী বাগডুমুর ইসলামিয়া আলিম মাদ্রাসার সভাপতি হিসেবে মনোনিত হয়েছি।


তিনি আরও বলেন, মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে সবসময় নিজেকে নিয়োজিত করবো, সেই সাথে সিরাজগঞ্জ এর মধ্যে অন্যতম একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো। এবং অভিভাবক সহ প্রত্যেকটা মানুষকে যেন সেবা দিতে পারি সেই লক্ষ্যে আমি কাজ করে যাব।


আরও খবর