দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সংবাদ সম্মেলন

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সংবাদ সম্মেলন

বাংলাদেশ জামায়াতে ইসলামি কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা শাহিনুর আলম বলেছেন,উল্লাপাড়ায় বিএনপি নেতার উপর হামলার ঘটনাটি ব্যক্তিগত ব্যবসা ও চাঁদাবাজি সংশ্লিষ্ট। কিন্তু উদ্দেশ্য প্রনোদিতভাবে বিষয়টি রাজনৈতিক রং দেয়া হচ্ছে,পরিস্থিতি উত্তপ্ত করে তোলার অপচেষ্টা করা হচ্ছে, যেটি কাম্য নয়।

রোববার (২০ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জ শহরের দরগাহ রোডস্থ জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি একথাগুলো বলেন।

সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহিনুর আলম আরও বলেন, ১৭ এপ্রিল রাতে উল্লাপাড়া বাসস্ট্যান্ড ইজারা গ্রহীতা ও জামায়াত কর্মি হাফিজুল এবং তার সাথে থাকা ৫-৭ জনকে উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মো: আজাদ রহমান প্রায় দেড় থেকে দুইশত লোকজন নিয়ে বাপক মারপিট করে। পরদিন হাফিজুল ও তার সাথে থাকাদের স্বজন ও এলাকাবাসি আযাদের উপর হামলা চালিয়ে তাকে আহত করে। বিষয়টি জানার সাথে সাথে আমি নিজে হাফিজুলকে উল্লাপাড়া আর্মি ক্যাম্পে নিয়ে গিয়ে আইনের হাতে সোপর্দ করি। যা রাজনৈতিক ইতিহাসে বিরল।

তিনি আরও বলেন, কিন্তু বিএনপি ঘটনাটিকে রাজনীতিকরনের চেষ্টা করছে। বিক্ষোভ সমাবেশে জামায়াতকে জড়িয়ে বক্তব্য দিয়েছে, মিছিলে ধর ধর শিবির ধর, ধইরা ধইরা জবাই কর স্লোগান দিয়েছে, যা ফৌজদারি আইনে অপরাধযোগ্য।

এসময় সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন,জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম, সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, সহকারি সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম,শহর জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আব্দুল লতিফ, জেলা ছাত্র শিবিরের সভাপতি আলহাজ্ব আলী,শহর শিবিরের সভাপতি শামিম রেজা প্রমূখ।

আরও খবর