দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

প্রীতিলতা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সোহেল মাহমুদ রঞ্জুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

সিরাজগঞ্জ সদর উপজেলার প্রীতিলতা উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত করায় বিশিষ্ট শিক্ষানুরাগী এস. এম. সোহেল মাহমুদ রঞ্জু কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৩ নং বহুলী ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

জানা যায়, চলতি মাসের ২০ মার্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী অঞ্চলের ০৭/২৫ নং স্মারক বিদ্যালয় পরিদর্শক মহা: জিয়াউল হক স্বাক্ষরিত একটি পত্রে গত বছরের ০৩ এপ্রিল প্রদত্ত ক্ষমতাবলে সরকারের পূর্বানুমোদনক্রমে এবং ৬৪ বিধি মোতাবেক প্রতিষ্ঠানের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের শর্তে চলতি বছরের ২০ মার্চ ২০২৫ তারিখ থেকে ছয় মাসের জন্য এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত জেলা বিএনপি'র  উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষানুরাগী এস. এম. সোহেল মাহমুদ রঞ্জুকে সভাপতি অনুমোদন দেওয়া হয়।


ম্যানেজিং কমিটির সভাপতি জেলা বিএনপি'র  উপদেষ্টা বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক এস. এম. সোহেল মাহমুদ রঞ্জু বলেন, প্রথমেই এলাকাবাসী ও বিদ্যালয়ের অভিভাবকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যাদের চাওয়ার কারণে ঐতিহ্যবাহী প্রীতিলতা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে মনোনিত হয়েছি।


তিনি আরও বলেন, বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে সবসময় নিজেকে নিয়োজিত করবো সেই সাথে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো।

আরও খবর