কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর

সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং নারীদের আর্থ-সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট ২০২৬) নালিতাবাড়ী উপজেলার নলকুড়া আশার আলো মহিলা যুব সংগঠনে এ শিক্ষা সফরের আয়োজন করা হয়। এতে শ্রীবরদী উপজেলার কুতুবপুর-খামারপাড়া আশার আলো মহিলা সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচি, শ্রীবরদী উপজেলা এ শিক্ষা সফরের আয়োজন করে। এতে সহযোগিতা করে স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশ। শিক্ষা সফরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল কবির। এছাড়া উপস্থিত ছিলেন নালিতাবাড়ীর উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সীডস কর্মসূচির উপজেলা সমন্বয়কারী হিলারিউস রিছিল এবং মাঠ সহায়ক সুলভ দফো। শিক্ষা সফরে অংশগ্রহণকারীরা নলকুড়া আশার আলো মহিলা যুব সংগঠনের বিভিন্ন কার্যক্রম, সাংগঠনিক কাঠামো, নেতৃত্ব বিকাশ, সদস্যদের অংশগ্রহণ, আয়বর্ধক কার্যক্রম এবং সংগঠনের মাধ্যমে নারীর ক্ষমতায়নের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা ও অভিজ্ঞতা অর্জন করেন। পাশাপাশি দুই সংগঠনের নেতৃবৃন্দ নিজেদের সফলতা, অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ নিয়ে পারস্পরিক মতবিনিময় করেন। বক্তারা বলেন, এ ধরনের শিক্ষা সফরের মাধ্যমে তৃণমূল পর্যায়ের নারী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি হয়। একই সঙ্গে সফল উদ্যোগগুলো এক সংগঠন থেকে অন্য সংগঠনে প্রয়োগের সুযোগ সৃষ্টি হয়। আয়োজকরা জানান, সিবিও নেতৃবৃন্দের সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সংগঠনগুলোকে আরও কার্যকর ও টেকসই করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।

Tag
আরও খবর