কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

নালিতাবাড়ীর সোহাগপুর এমএলই স্কুলে কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের সীডস কর্মসূচির উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সোহাগপুর এমএলই স্কুলে আয়োজিত এ প্রশিক্ষণে উপজেলার ১৭টি এসআরজি দলের ২০ জন সদস্য অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের ভার্মি কম্পোস্ট উৎপাদন, সংরক্ষণ, ব্যবহার এবং উদ্যোক্তা হিসেবে আত্মপ্রতিষ্ঠার বিভিন্ন কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রুহুল আমিন। তিনি ভার্মি কম্পোস্ট সার উৎপাদনের পদ্ধতি, কেঁচোর সঠিক ব্যবস্থাপনা, জৈব বর্জ্যের কার্যকর ব্যবহার এবং পরিবেশবান্ধব কৃষিতে জৈব সারের গুরুত্ব তুলে ধরেন। এ সময় সীডস প্রকল্পের মাঠ সহায়ক কর্নেলিউস আরেং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন। মর্যাদাপূর্ণ ও টেকসই আর্থ-সামাজিক ক্ষমতায়ন উন্নয়ন (সীডস) প্রকল্পের আয়োজনে এবং স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণে বক্তারা বলেন, ভার্মি কম্পোস্ট উৎপাদন কৃষি উৎপাদন বৃদ্ধি, মাটির স্বাস্থ্য রক্ষা এবং গ্রামীণ জনগোষ্ঠীর বিকল্প আয়ের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের প্রশিক্ষণ কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে।

Tag
আরও খবর