কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

শেরপুরের ঝিনাইগাতীতে কোচ যুব সম্মেলন অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে কোচ যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টায় বাকাকুড়া কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কর্ণেলিউস টুডুর সভাপতিত্বে ও মিথুন কোচের সঞ্চালনায় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া, এসআইএল এর সহ প্রকল্প পরিচালক শান্তা মারিয়া ডি কস্তা, বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কোচ রতন কুমার বর্মন, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা। এসময় সম্মেলনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, এসআইএল ইন্টারন্যাশনাল শেরপুর আঞ্চলিক অফিসের এরিয়া ম্যানেজার সুজল সাংমা ও এরিয়া সুপারভাইজার রয়েল চন্দ্র কোচসহ অন্যান্যরা। সম্মেলনে প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাদের বক্তব্যে বলেন, বর্তমান সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, কোচ, হাজং, আদিবাসীসহ  বিভিন্ন গোত্রের সম্প্রদায়কে সহযোগিতা করে আসছেন। এছাড়াও দিন দিন তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করছে সরকার। কোচ সম্মেলনে ৩-শতাধীক যুব-কোচ অংশগ্রহণ করে।

Tag
আরও খবর