কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

ঝিনাইগাতীতে অজগর সাপ উদ্ধার ॥ অতঃপর বনে অবমুক্ত

শেরপুর জেলার ঝিনাইগাতীতে ৪ সেপ্টেম্বর রবিবার আনুমানিক সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সারিকালিনগর গ্রামের একটি জলাশয় থেকে ৯ ফিট লম্বা ও ১২ কেজি ওজনের অজগর সাপটিকে উদ্ধার করে জরিনা বেগম নামের এক নারী সাপুড়ে। ওই নারী সাপুড়ে উপজেলার ডেফলাই গ্রামের বেদে পল্লীর বাসিন্দা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ বলেন, স্থানীয়দের মাধ্যমে অজগরটি উদ্ধারের খবর জানতে পেরে অজগরটি অসুস্থ না সুস্থ তা যাচাইয়ের জন্য উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে নির্দেশনা দেই। পরবর্তীতে অজগরটি সুস্থ থাকায় বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। ওইদিন রাতেই রাংটিয়া রেঞ্জের গারো পাহাড়ের গজনী এলাকার গহীন বনে সাপটিকে অবমুক্ত করে বনবিভাগ। এ বিষয়ে গজনী বিট কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ বলেন, অজগর সাপটি লোকালয় থেকে উদ্ধারের পর এটিকে গারো পাহাড়ের গহীন বনে অবমুক্ত করা হয়েছে। এসময় বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। জানাযায়, সাপসহ বিভিন্ন পশু পাখি নির্বিচারে শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এছাড়াও এটি পরিবেশের জন্য মারাত্মক হুমকি। 

Tag
আরও খবর