নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জমি নিয়ে বিরোধ; ১৮মাসের শিশুসহ ৫ জনকে হত্যা চেষ্টার অভিযোগ

ছবি: হামলায় আহত রাকিব, ডালিয়া, আয়েশা, আফরিন, আল আমিন

নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি:

শরীয়তপুরের নড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের পরিবারের সদস্যদের উপর হামলার অভিযোগ উঠেছে ছোট ভাইদের বিরুদ্ধে। গত ০৭ সেপ্টেম্বর উপজেলার ঘড়িসার ইউনিয়নের হালইসার গ্রামের ধলু মিয়া সিকদার (৭০) এর পরিবারের উপর এ হামলার ঘটনা ঘটে। এঘটনায় নড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।  মামলায় প্রধান অভিযুক্তরা হলেন ধলু মিয়া সিকদারের আপন ছোট ভাই লাল মিয়া সিকদার (৬৫) ও আবু কালাম সিকদার (৫০)।    

জানা যায়, ওয়ারিশ সুত্রে ও বন্দোবস্ত সুত্রে প্রাপ্ত সম্পত্তি নিয়ে হালইসার গ্রামের মৃত আলী মিয়া সিকদার এর তিনপুত্র যথাক্রমে ধলু মিয়া সিকদার, লাল মিয়া সিকদার ও আবু কালাম সিকদার এর মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো। বিরোধপূর্ন জমি নিয়ে একাধিক অভিযোগ এর ভিত্তিতে উপজেলা ভুমি অফিস কর্তৃক তাদের সীমানা নির্ধারণ করে দেয়া হয়। জানা যায়, বিরোধপূর্ন জমিতে গত ০৭ সেপ্টেম্বর ছোট ভাই আবু কালাম শিকদার একটি ঘর উত্তোলন করতে চাইলে বড় ভাই ধলু মিয়া সিকদার এর পরিবারের লোকজন বাধা দেয়। এতে বাক বিতন্ডার এক পর্যায়ে মেঝ ভাই লাল মিয়া সিকদার ও ছোট ভাই আবু কালাম সিকদারের লোকজন বড় ভাই ধলু মিয়া এবং তার পরিবারের উপর হামলা করে। হামলায় ধলু মিয়া সিকদারের স্ত্রী আয়েশা বেগম (৬০), পুত্র বধু ডালিয়া আক্তার (২৪), পুত্র আল আমিন সিকদার (২৮), রাকিব সিকদার (২০) এবং ১৮ মাস বয়সী নাতনি আফরিন আক্তার মারাত্মকভাবে আহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিক্যাল কলেজে পাঠিয়ে দেন। 

এ ব্যাপারে ধলু মিয়া সিকদার বলেন, ‘বিরোধপূর্ন জমি নিয়ে ভুমি অফিসে অভিযোগ দিলে তারা সীমানা নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু গত ৭ সেপ্টেম্বর আমার ভাইয়েরা জোর পূর্বক আমার জমিতে ঘর উত্তোলন করতে চাইলে আমার স্ত্রী-সন্তানরা বাধা দেয়। এক পর্যায়ে তারা বহিরাগত লোকজন নিয়ে হত্যার উদ্দেশ্যে আমার পুরো পরিবারের উপর হামলা করে। তারা আমার ১৮ মাস বয়সী নাতনিকেও ছাড় দেয়নি। আমার পরিবারের সদস্যরা বর্তমানে মৃত্যুর সাথে যুদ্ধ করছে। আমি এ হামলার বিচার চাই।’

এ ব্যাপারে অভিযুক্ত আবু কালাম সিকদার বলেন, ‘আমার বড় ভাই আমাদের ঠিক মত সম্পত্তি দেননি। তিনি আমাদের ঠকিয়েছেন। এ বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে। সেদিন বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতি হয়। এতে বড় ভাইয়ের পরিবারের লোকজন আহত হয়েছেন।’

এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আসলাম উদ্দিন মোল্লা বলেন, এ সংক্রান্ত অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও খবর