নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শরীয়তপুরে 'মা ইলিশ' সংরক্ষণ অভিযান বাস্তবায়নে সচেতনতা সভা

নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি:

শরীয়তপুরে নড়িয়া উপজেলায় "মা ইলিশ রক্ষা করুন, ইলিশ সম্পদ বৃদ্ধিতে সহায়তা করুন" শীর্ষক স্লোগান নিয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলার ঘড়িষার ইউনিয়নের সুরেশ্বর বাজার মৎস্য আড়ৎ এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন এসএম রেজাউল করিম, উপ-পরিচালক, মৎস্য অধিদপ্তর, ঢাকা বিভাগ।

উপজেলা নিবার্হী অফিসার শংকর চন্দ্র বৈদ্য এর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য অফিসার জাকির মৃধার আয়োজনে ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোল্লা এমদাদুল্যা, প্রকল্প পরিচালক, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প, মৎস্য অধিদপ্তর, মৎস্য ভবন, ঢাকা। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মো. সেলিম আকতার, জেলা মৎস্য কর্মকর্তা, শরীয়তপুর।

এসময় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক রেজাউল করিম বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার মা ইলিশ রক্ষায় কাজ করে যাচ্ছে। নির্দিষ্ট সময়ে ইলিশের বংশ বিস্তারের জন্য ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মা ইলিশ শিকার করলে পরবর্তী সময়ে ইলিশের সংকট দেখা দিবে। তাই নির্ধারিত সময়ে আইন মান্য করে সকলকে ইলিশ শিকার থেকে বিরত থাকতে হবে। 

উক্ত অনুষ্ঠানে শরীয়তপুরের নড়িয়া উপজেলার জেলে ও মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর