নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পদ্মার ডান তীর রক্ষা বাদ "জয়বাংলা এভিনিউ" উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বর্ণিল সাজে সেজেছে সাড়ে ৩ শত নৌকা

মাহবুব আলম

শরীয়তপুর প্রতিনিধিঃ


শরীয়তপুর নড়িয়ায় ১ হাজার ৪ শত ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০.২ কিলোমিটার বেড়িবাঁধ “জয়বাংলা এভিনিউ” এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


সোমবার (১৬ অক্টোবর) সকালে গনভবন থেকে পানি সম্পদ মন্ত্রনালয়ের ৮০ টি সমাপ্ত প্রকল্পের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই বেড়িবাঁধটির উদ্বোধন করেন তিনি।


এ উদ্বোধন বিশেষভাবে উদযাপনের জন্য নড়িয়ার সাড়ে ৩ শত জন জেলে তাঁদের নৌকা বর্ণিল সাজিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানে অংশগ্রহন করেন। মুলফৎগঞ্জ ঘাটে নদী রক্ষা বাঁধ ঘেঁষে নোঙর করে রাখা হয় নৌকাগুলো। নৌকাগুলো রঙ বেরঙের বেলুন, জাতীয় পতাকা, আওয়ামী লীগের দলীয় পতাকা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে সাজানো হয়। এসময় পদ্মাপাড়ে মানুষের ঢল নামে। হাজার হাজার মানুষ বাদ্য যন্ত্রের তালে তালে মিছিল নিয়ে অনুষ্ঠান স্থলে আসে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের এনামুল হক শামীম এমপি, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, জেলা প্রশাসক মোহাম্মদ নিজাম উদ্দীন আহম্মেদ, পুলিশ সুপার মো. মাহবুবুল আলম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে প্রমূখ।


অনুষ্ঠানে পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেন, ৪ বছর আগেও নড়িয়ায় নদীভাঙন ছিল। হাজার হাজার মানুষ ভিটেমাটি হারা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে এখন আর নড়িয়ায় নদী ভাঙন নেই। ভাঙন কবলিত নড়িয়ায় এখন পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। গত ৫০ বছরের ভাঙন রোধ হয়েছে বাঁধের কারণে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধানে বাঁধ নির্মাণ হয়েছে। এজন্য নড়িয়ার মানুষ প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।


Tag
আরও খবর