দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

শ্যামনগরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে শ্যামনগর প্রেসকাব চত্তরের মানববন্ধনে বক্তব্য প্রদান করছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি।

শ্যামনগরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন
 
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ শুক্রবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসকাব চত্ত্বরে ‘এক হই, নারী ও কিশোরীর প্রতি সহিংসতা বন্ধে সক্রিয় হই’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ প উপলে মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

নকশীকাঁথার আয়োজনে বাদাবন সংঘের সহযোগিতায় বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদের সভাপতিত্বে ও নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, সহ-অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য লতিফা রহমান ঝর্ণা, শংকরকাটি প্রচেষ্টা মহিলা সমিতির সভানেত্রী সুফিয়া খাতুন, মরমী মহিলা সংগঠনের নির্বাহী পরিচালক প্রতিমা রাণী মিস্ত্রী, সিডিও ইয়ুথ টিমের প্রতিনিধি হাফিজুর রহমান, যুব ফোরামের সভাপতি মোমিনুর রহমান, নকশীকাঁথার স্বেচ্ছাসেবক স.ম.ওসমান গণি সোহাগ প্রমুখ।

 মানববন্ধনে বক্তরা বলেন ভূমিতে নারীর অধিকার নিশ্চিত করতে হবে, নারী ও কিশোরী নির্যাতন প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে, নারীর প্রতি সহিংসতা ক্রমেই বেড়ে চলেছে। নারী এগিয়ে যাচ্ছে এটি যেমন সত্য, আবার নারী নির্যাতনও হচ্ছে সেটিও অস্বীকার করার উপায় নেই। করোনাকালে গত দুই বছরে নারী নির্যাতনের মাত্রা বেড়েছে। শুধু আইন থাকলেই নারী নির্যাতন প্রতিরোধ করা সম্ভব নয়। সেই সাথে নারী শিা ও মতায়নও জরুরী।

ছবি- আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে শ্যামনগর প্রেসকাব চত্তরের মানববন্ধনে বক্তব্য প্রদান করছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি।



Tag
আরও খবর