দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

শ্যামনগরে ভেজাল মধুসহ মধু তৈরীর সরঞ্জাম উদ্ধার

শ্যামনগরের মথুরাপুর থেকে জব্দকৃত ভেজাল মধুর চালান।

শ্যামনগরে  ভেজাল মধুসহ মধু তৈরীর সরঞ্জাম উদ্ধার
রনজিৎ বর্মন শ্যামনগর( সাতক্ষীরা )প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন মথুরাপুর এলাকা থেকে ১৬ টি ড্রামে সংরক্ষিত প্রায় ২০ মন ভেজাল মধু জব্দ করা হয়েছে।
 গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষ বুধবার বিকালে মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের আশরাফুল ইসলামের বাড়িতে থেকে এসব মধু জব্দ করেন। এসময় ভেজাল মধু তৈরীর কাজে ব্যবহৃত গাম, ইউরিয়া সার, ফিটকিরি, খাবার সোডাসহ অপিরচিতি বিশেষ এক ধরনের তরল পদার্থ উদ্ধার করা হয়। অভিযানের খবরে ভেজাল মধু তৈরী চক্রের মুল হোতা পালিয়ে যায়। জব্দকৃত মধুসহ উদ্ধার হওয়া সরঞ্জামাদী শ্যামনগর থানায় নেয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
ভোক্তা অধিকার সংরক্ষন সহকারী পরিচালক নাজমুল হাসান জানান ভেজাল মধু তৈরীর গোপন সংবাদের ভিত্তিতে তারা হরিনগর মথুরাপুর গ্রামে অভিযান চালায়। এসময় চিনি জ¦ালিয়ে তৈরী মধু এবং মধুর ঘনত্ব বৃদ্ধির কাজে সহায়ক গাম ও ইউরিয়া সারসহ মানব দেহের জন্য ক্ষতিকর নানা প্রকার উপকরণ উদ্ধার করে। মধু তৈরীর সাথে জড়িতদের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা করা হবে বলেও তিনি জানান। অভিযান পরিচালনার সময়ে সাতক্ষীরা জেলা ও শ্যামনগর থানা পুলিশসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেছুর রহমান, স্যানিটারী ইন্সপেক্টর বিকাশ চন্দ্র সরকার, সাতক্ষীরা জেলা ক্যাব সদস্য সাকিবুর রহমান।
স্থানীয়রা জানায়, আশরাফুল নিজের বাড়িতে গোপনে এসব মধু তৈরী করে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ জানান ভেজাল মধু উদ্ধারের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।  
ছবিঃ  শ্যামনগরের মথুরাপুর থেকে জব্দকৃত ভেজাল মধুর চালান।

Tag
আরও খবর