দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বুধহাটার মাদ্রাসা ছাত্র পৈশাচিকতার শিকার

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে এক হাফেজী মাদ্রাসার ছাত্র চরম পৈশাচিকতার শিকার হয়েছে। রবিবার দুপুরে ইউনিয়নের চিলেডাঙ্গা মোড়ের কাছে এ ঘটনা ঘটে।
খাজরা ইউনিয়নের খালিয়া গ্রামের শাহ আলমের ছেলে স্বাধীন হোসেন পিতা-মাতার ছাড়াছাড়ির পর নানার কাছে রয়েছে। তাকে বুধহাটার চিলেডাঙ্গা মোজাদ্দেদীয়া হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করা হয়। ঘটনার দিন সে আলিপুর গ্রামে খালু জাহিদুল ইসলামের বাড়ি থেকে মাদ্রাসায় ফেরার পথে দুপুর ১২ টার দিকে চিলেডাঙ্গা মোড়ে নামে। সেখানে যাত্রী ছাউনিতে যানবাহনের অপেক্ষায় থাকাকালে পায়খানা চাপলে পাশে দু’জনের কাছে তার ব্যাগ রেখে পায়খানা করতে যায়। চিলেডাঙ্গাগামী রাস্তার পাশে মৎস্য ঘেরের বাসার কাছে পায়খানা শেষ করে ফেরার পথে অজ্ঞাত দু’ব্যক্তি ওখানে পায়খানা করলি কেন? প্রশ্ন করে বড় মাটির চাপ দিয়ে তার মাথায় আঘাত করে এবং তার হাত-পা নেটের জালের অংশ বিশেষ দিয়ে শক্ত করে বেধে মঞ্জু সানার মাছের ঘেরের বাসায় ফেলে রেখে চলে যায়। সেই থেকে অসহায় শিশু স্বাধীন ঘেরের বাঁধের উপর দিয়ে অতিকষ্টে গড়াগড়ি দিয়ে রিক্সের মধ্যে রাস্তার দিকে আসতে চেষ্টা করে। এভাবে সন্ধ্যা হয়ে আসে। মাগরিবের নামাজের কিছু পরে পাশের ঘের মালিক আহসান উল্লাহ ঐ পথে যাওয়ার পথে শিশুটিকে দেখে দ্রুত তার কাছে গিয়ে বাধনমুক্ত করেন এবং তাকে মাদ্রাসায় পৌছে দেন। এঘটনায় মাদ্রাসাসহ এলাকায় ধিক্কার পড়ে গেছে। ভুক্তভোগি ছাত্রের মাদ্রাসা কর্তৃপক্ষ এব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানাগেছে।

Tag
আরও খবর