আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ

পীরগাছায় ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ

অর্থ বিতরণ

রংপুরের পীরগাছায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ মে) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণবশত তিনি উপস্থিত হতে পারেননি।

উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সমন্বয়কারী শরীফ উদ্দিন ও ইশরাত জাহান মনি, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাশেম আলী, বায়তুল মাল সম্পাদক রমজান শেখ, উপজেলা তারবিয়াত সেক্রেটারি আনোয়ারুল ইসলাম, পীরগাছা ইউনিয়ন জামায়াতের আমির আবু সুফিয়ান সুজন, পারুল ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ আলমগীর হোসেন, ছাওলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুশফিকুর রহমান, পীরগাছা ইউনিয়ন এনসিপির আহ্বায়ক আব্দুল গনিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে রংপুর-৪ আসনের জন্য মোট ১০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে জনসংখ্যার ভিত্তিতে পীরগাছা উপজেলায় ৫ লক্ষ ৬০ হাজার টাকা এবং কাউনিয়া উপজেলায় ৪ লক্ষ ৪০ হাজার টাকা বিতরণের জন্য নির্দেশনা দেন এমপি আখতার হোসেন।

আরও খবর