আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ

পীরগাছায় ব্র্যাক সিডের আয়োজনে আলুর উৎপাদন বৃদ্ধির কর্মশালা

কর্মশালা

রংপুরের পীরগাছা উপজেলায় কৃষকদের মাঝে আধুনিক উৎপাদন কলাকৌশল ছড়িয়ে দিতে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার দেউতি বাজারস্থ শামীম সিড স্টোর রুমে “আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে আলুর অধিক ফলন নিশ্চিতকরণ” শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

রংপুর অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার রশীদুল ইসলামের সভাপতিত্বে এবং টেরিটরি সেলস অফিসার হারুন অর রশিদের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি অফিসার সুলতানা রাজিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনিটরিং অফিসার নাজমুল হাসান, সেক্টর স্পেশালিস্ট শাখাওয়াত হোসেন, টেরিটরি সেলস অফিসার ফাইজা তানজিম এবং স্থানীয় পরিবেশক শামীমুল হাসান শামীম।

এসময় উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশতাধিক কৃষক অংশগ্রহণ করেন এবং তারা বাস্তব অভিজ্ঞতা ও সমস্যা নিয়ে আলোচনা করেন। কর্মশালার শেষে সময়ানুবর্তিতা ও অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে ৪০ জন কৃষকের মাঝে ধানের বীজ বিতরণ করা হয়।

স্থানীয় কৃষকরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে জানতে সহায়তা করে এবং উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও খবর