নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে কৃষি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনক্ষুদ্র কৃষকদের ব্যাংকিং ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ: ড. তিতুমীর

গোয়ালন্দে কৃষি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ক্ষুদ্র কৃষকদের ব্যাংকিং ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ: ড. তিতুমীর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বহুল প্রত্যাশিত কৃষি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত কৃষকদের মাঝে কৃষি কার্ড ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ড. তিতুমীর বলেন, কৃষকদের প্রাতিষ্ঠানিক আর্থিক ব্যবস্থার আওতায় আনতেই এই কৃষি কার্ড চালু করা হয়েছে। এর মাধ্যমে ক্ষুদ্র ঋণসহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা কৃষকদের কাছে সহজলভ্য হবে। তিনি বলেন, “পূর্বে বিভিন্ন সরকার কৃষকদের নিয়ে নানা পরিকল্পনা করলেও সেগুলোর বাস্তবায়ন হয়নি। বর্তমান সরকার বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করেছে, যা কৃষকের অধিকার প্রতিষ্ঠায় সহায়ক হবে।” তিনি আরও বলেন, কৃষি খাতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে মোবাইল অ্যাপের মাধ্যমে কৃষকদের তথ্য সংগ্রহ করা হয়েছে, যাতে প্রকৃত কৃষকরাই তালিকাভুক্ত হন। অতীতে তালিকাভুক্তির ক্ষেত্রে অনিয়ম থাকলেও এবার স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ড. তিতুমীর বলেন, সরকারের লক্ষ্য হলো কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং আমদানি নির্ভরতা কমানো। এ লক্ষ্যে সূর্যমুখীসহ বিভিন্ন ফসল চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি দুর্নীতি, দখলদারিত্ব ও মাদকবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “সরকার সবসময় অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থাকবে।” এর আগে মঙ্গলবার সকালে টাঙ্গাইল থেকে ভার্চুয়ালি সারাদেশের ১০ জেলার ১১টি উপজেলায় একযোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এর অংশ হিসেবে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপঁচা ব্লকের ১ হাজার ৩৬ জন কৃষককে নির্বাচিত করা হয়। এর মধ্যে প্রথম পর্যায়ে ১১৫ জন কৃষক-কৃষাণীর হাতে কার্ড ও চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শহিদুল ইসলাম, পুলিশ সুপার মনজুর মোর্শেদ এবং জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হাসান।
আরও খবর