নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া নৌপথে নিরাপত্তা জোরদারে মতবিনিময় সভা

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া নৌপথে নিরাপত্তা জোরদারে মতবিনিময় সভা আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতে এবং নৌপথের শৃঙ্খলা ও নিরাপত্তাজনিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, লঞ্চ মালিক সমিতি, হাকার সমিতি, বালুর চাতাল ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বুধবার (১১ মার্চ) বেলা আড়াইটার দিকে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাটি দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ি ও নৌ পুলিশ ফরিদপুর অঞ্চল যৌথভাবে আয়োজন করে। সভায় দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা'র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নৌ পুলিশ ফরিদপুর অঞ্চলের সহকারি পুলিশ সুপার সাজিদ হাসান, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারি মহা-ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন, দৌলতদিয়া পুলিশ ফাঁড়ির এসআই মেহেদী হাসান অপূর্ব, দৌলতদিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহন মন্ডল সহ ঘাট সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভায় ঈদ উপলক্ষে ঘরমুখী যাত্রীদের নৌপথের নিরাপত্তার জন্য আগামী ১৬ মার্চ হতে নিয়মিত টহল সদস্যর পাশাপাশি নৌ পুলিশ ফরিদপুর ও খুলনা অঞ্চল হতে অতিরিক্ত সদস্য মোতায়েন, দৌলতদিয়া, পাটুরিয়া, ধাওয়া পাড়া, কাজীর হাট ও আরিচা রুটে বিশেষ নিরাপত্তা জোরদার করা, নদীর মধ্যে ছিনতাই, জুয়া, চাঁদাবাজি বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে যেকোনো অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়। নৌ পুলিশ ফাঁড়ি ফরিদপুর অঞ্চলের সহকারি পুলিশ সুপার সাজিদ হাসান বলেন, এবারের ঈদ যাত্রায় কর্মজীবী মানুষদের ঘরে ফিরতে নৌ পুলিশের পক্ষ হতে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পাশাপাশি আমাদের নৌপুলিশ বিশেষ ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী। তিনি আরো বলেন, নৌ পুলিশের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সহযোগিতা পেলে এবারের ঈদ যাত্রা হবে সোহার্দ্য ও সম্প্রীতির যাত্রা। তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
আরও খবর