দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

খানখানাপুরে কৃষকের কাছ থেকে এক লাখ টাকা ছিনতাই, থানায় অভিযোগ

খানখানাপুরে কৃষকের কাছ থেকে এক লাখ টাকা ছিনতাই, থানায় অভিযোগ রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ডিগ্রিরচর চাঁদপুর এলাকায় তোফাজ্জল হোসেন (৪৭) নামের এক কলা চাষীর কাছ থেকে এক লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী তোফাজ্জল হোসেন রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ফকিরডাঙ্গা ডিগ্রিরচর চাঁদপুর গ্রামের মৃত আব্দুল গফুর ফকিরের ছেলে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১৪ অক্টোবর (মঙ্গলবার) দুপুর ১২টার দিকে তোফাজ্জল হোসেন ফরিদপুরের ঝিলটুলী টাওয়ার এলাকায় তার আত্মীয় মো. সাইফুল ইসলামের কাছ থেকে কলা বাগান সম্প্রসারণের জন্য এক লাখ টাকা ধার নিয়ে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে নিজ এলাকার বাইতুল নুর জামে মসজিদের সামনে পৌঁছালে ডিগ্রিরচর চাঁদপুর গ্রামের খন্দকার আব্দুল রাজ্জাক মাস্টারের ছেলে মো. সাইদুর রহমান মোস্তাক (৪৯) এবং একই গ্রামের মান্নান কাজীর ছেলে সামাদ কাজী (৫১)সহ অজ্ঞাত আরও ৪/৫ জন তার গতিরোধ করে। এ সময় তারা তোফাজ্জলের কাছ থেকে জোরপূর্বক এক লাখ টাকা নিয়ে যায় এবং আরও পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি অস্বীকৃতি জানালে তার মাথা ও বুকে ছুরি ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয়। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। ভুক্তভোগী তোফাজ্জল হোসেন বলেন, “আমি ১০ বিঘা জমিতে কলা চাষ করে জীবিকা নির্বাহ করি। বাগান বাড়ানোর জন্য ধার করা টাকাগুলো তারা ছিনিয়ে নিয়েছে। বিবাদীরা সন্ত্রাসী প্রকৃতির হওয়ায় আমি নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য প্রশাসনের আশ্রয় নিয়েছি।” এ বিষয়ে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
আরও খবর