নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাককে অন্য ট্রাকের ধাক্কায় দুই জন নিহত।

রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাককে অন্য ট্রাক ধাক্কা দিয়ে দুই জন নিহত।
রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাককে অন্য ট্রাকের ধাক্কায় দুই জন নিহত। 



রাজবাড়ীর কালুখালীতে দাঁড়িয়ে থাকা ফলবাহী একটি ট্রাকে পেছন থেকে অন্য ট্রাক ধাক্কা দেয়ায় উভয় ট্রাকের দুই হেলপার নিহত হয়েছেন।

শনিবার (৬ জুলাই) সকাল ৬টায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী ফায়ার সার্ভিসের পূর্বপাশে কালীবাড়ি নামকস্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার খাজানগর গ্রামের ফেলু হোসেনের ছেলে লিটন হোসেন (৩৫) ও রাজশাহী জেলার চারঘাট গ্রামের আনসারের ছেলে আনিছুর (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেন পাংশা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-উর-রশীদ।

তিনি জানান, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ফায়ার সার্ভিস পূর্বপাশে কালীবাড়ি নামকস্থানে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ফলবাহী ট্রাক ইঞ্জিন নষ্ট হওয়ার কারণে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। সকাল ৬টার দিকে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি ফলের খালি ঝুড়ি ভর্তি ট্রাক ওভারটেক করতে গেলে দাঁড়িয়ে থাকা ট্রাককে স্বজোরে পেছন থেকে ধাক্কা দিলে চলমান ট্রাকের হেলপার আনিসুর ঘটনাস্থলেই মারা যায়।

এ সময় দাঁড়িয়ে থাকা ট্রাকের হেলপার লিটন হোসেন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে করলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

ওসি হারুন-উর-রশীদবলেন, ওভারটেক করার সময় পেছন থেকে এক ট্রাকে অন্য ট্রাক ধাক্কা দেয়ায় উভয় ট্রাকের হেলপার নিহত হয়েছেন। উভয় ট্রাকের চালক পলাতক রয়েছে। তাদেরকে আটকের চেষ্টা চলছে।

আরও খবর