নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গোয়ালন্দের সাংবাদিক ও উপজেলা প্রসাশন মধ্যে প্রীতি ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গোয়ালন্দের সাংবাদিক ও উপজেলা প্রসাশন মধ্যে প্রীতি ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গোয়ালন্দের সাংবাদিক ও উপজেলা প্রসাশন মধ্যে প্রীতি ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে প্রীতি ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কোর্ট চত্বর মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রসাশন ও গোয়ালন্দে সাংবাদিকবৃন্দ পরস্পর মুখোমুখি হয়। 

 খেলার প্রথমার্ধে গোয়ালন্দ সাংবাদিকের পক্ষে দৈনিক নয়া শতাব্দী পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি মো. সাজ্জাদ হোসেনের দূরপাল্লার থ্রোতে গণমুক্তি পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি সাইফুর রহমান পারভেজ হেড করে দলকে ১-০ গোলে এগিয়ে দেন। 

দ্বিতীয়ার্ধের শুরুর পাঁচ মিনিট পরেই উপজেলা প্রশাসন পক্ষে মাহফুজুর রহমান মিলন'র চমৎকার হেডে সমতায় ফেরে উপজেলা প্রশাসন দল। এরপর পাল্টাপাল্টি আক্রমন হলেও কোন দলই আর গোল গোল করতে পারেনি। ক্রীড়া সংস্থার ক্যাপ্টেন জ্যোতি বিকাশ সহ তরুন ফুটবলাররা মূহুমূর্হু আক্রমন করতে থাকেন। কিন্তু গোয়ালন্দ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শামীম শেখের নেতৃত্বে শক্তিশালী ডিফেন্স লাইন, অভিজ্ঞ গোলকিপার সহিদুল ইসলাম সবগুলো আক্রমন প্রতিহত করে দেন।

নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতা থাকায় পরিচালনা পর্ষদ দুদলকে বিজয়ী বলে ঘোষণা করেন।   

 খেলায় ম‍্যান অব দ‍্যা ম‍্যাচ নির্বাচিত হন গোয়ালন্দ প্রেসক্লাব দলের গোল রক্ষক ও দৈনিক সময়ের কাগজ পত্রিকার প্রতিনিধি মো. শহীদুল ইসলাম।

প্রীতি ম‍্যাচে উপজেলা প্রশাসনের নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি জ‍্যােতি বিকাশ চন্দ্র। গোয়ালন্দে সাংবাদিকদের দলের নেতৃত্ব দেন গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মাদ আবুল হোসেন। 

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ পৌরসভার প‍্যানেল মেয়র নাসির উদ্দিন রনি, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, গোয়ালন্দ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা টিপু সুলতান, গোয়ালন্দ প্রেসক্লাবের সাবেক সভাপতি আসজাদ হোসেন আজু, রাশেদুল হক রায়হান, সাধারণ সম্পাদক শামীম শেখ সহ অন‍্যান‍্য সাংবাদিক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

প্রীতি ম‍্যাচটি পরিচালনা করেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম বাবু। খেলা শেষে উপস্থিত অতিথিবৃন্দ অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আরও খবর