নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রাতে রাজবাড়ী থেকে ভারতের মেদিনীপুর যাবে।

রাতে রাজবাড়ী থেকে ভারতের মেদিনীপুর যাবে।



দেশের একমাত্র রাজবাড়ী থেকেই ওরশ উপলক্ষে স্পেশাল ট্রেন ছেড়ে যাবে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের জোড়া মসজিদে অনুষ্ঠিত ১২৩ তম বার্ষিক ওরশে। বাংলাদেশ থেকে ওরশে অংশগ্রহণ করতে ‘ওরশ স্পেশাল ট্রেনে’ মেদিনীপুরে যাবেন লটারির মাধ্যমে বাছাই করা ২ হাজার ২৫১ জন যাত্রী।


 বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টা ১মিনিটে ২৪টি কোচের বিশেষ আন্তঃদেশীয় ‘ওরশ স্পেশাল ট্রেন যাত্রা শুরু করবে রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে। বিষয়টি নিশ্চিত করেছেন আঞ্জুমান-ই-কাদেরীয়ার সভাপতি ও মেদিনীপুর ওরশ স্পেশাল ট্রেন ২০২৪-এর টিম লিডার মো. মাহাবুব উল আলম (দুলাল)। ওরশ শেষে ১৯ ফেব্রুয়ারি রাজবাড়ী ফিরবে ওরশ স্পেশাল ট্রেনটি।


রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু বলেন, আজ রাতে ভারতের মেদিনীপুরের উদ্দেশ্যে ওরশ স্পেশাল ট্রেন ছেড়ে যাবে। এ সময় ট্রেন দেখতে অনেক ভক্ত ও মুরিদান স্টেশনে আসেন। প্রায় ২০ থেকে ৩০ হাজার লোকের সমাগম হতে পারে। যাত্রী ও ভক্তবৃন্দদের নিরাপত্তার স্বার্থে রেলওয়ে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। এ ছাড়াও পুরো স্টেশন এলাকা সিসিটিভির আওতায় থাকবে।


জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গে মেদিনীপুরের জোড়া মসজিদে আগামী ১৭ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাতে ওরশ উদযাপিত হবে।ওরশ পরিচালনা করবেন আওলাদে রাসূল হজরত সৈয়দ শাহ্ ইয়াসুব আলী আল কাদেরী আল হাসানী আল হুসাইনী আল বাগদাদী আল মেদিনীপুরী। রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ কাদরী খোকন জানান, বার্ষিক ওরশ উপলক্ষে বাংলাদেশ থেকে ওরশ স্পেশাল ট্রেনে ২ হাজার ১৫১ জন ভারতে যাবেন। যাত্রীদের মধ্যে ১ হাজার ৩১৬ জন পুরুষ, ৮৫২ জন মহিলা এবং ৮৩ জন শিশু (বালক ৫৫ ও বালিকা ২৮) রয়েছেন। বুধবার রাত ১০টায় রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে ট্রেন।


তিনি বলেন, ওরশে যাওয়ার জন্য হাজার হাজার ভক্ত ও মুরিদান আবেদন করে থাকেন। কিন্তু ব্যবস্থা না থাকায় সবাইকে নিয়ে যাওয়া সম্ভব হয় না। লটারির মাধ্যমে স্পেশাল ট্রেনের যাত্রী নির্বাচন করা হয়। যাত্রীরা পাসপোর্টের মাধ্যমে ভিসা সম্পন্ন করেন। ট্রেন ছাড়াও অনেকে সড়ক ও বিকল্পপথে মেদেনীপুরের ওরশে যান।


তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে ১৯০২ সাল থেকে ওরশ স্পেশাল ট্রেনটি চলাচলের ব্যবস্থা করে আসছে। তবে করোনা ভাইরাসের কারণে ২০২১ ও ২০২২ সালে ওরশ স্পেশাল ট্রেন যায়নি। আঞ্জুমান-ই-কাদেরীয়া বাংলাদেশ উভয় সরকারের কাছে কৃতজ্ঞ। একই সময়ে ওরশ খানকায়ে কাদেরীয়া বড় মসজিদ রাজবাড়ীতেও অনুষ্ঠিত হবে।


রাজবাড়ীর রেলওয়ের স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত বলেন, প্রতি বছরের মতো এবারো বাংলাদেশ এবং ভারত সরকারের রেলওয়ে বিভাগের ব্যবস্থাপনায় ২৪টি বগির একটি বিশেষ ট্রেন বরাদ্দ করা হয়েছে। ‘ওরশ স্পেশাল ট্রেন’-এর যাত্রা উপলক্ষে রাজবাড়ী রেলস্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।
আরও খবর