নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সভাপতি হাবিব বহিষ্কার। ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন,প্যানেল চেয়ারম্যান।


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব কে সংগঠন বিরোধী কার্যকলাপের কারনে গোয়ালন্দ উপজেলা কৃষক লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।  ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে উপজেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি  আবুল হোসেন প্রামাণিক ( আবুল হোসেন ,প্যানেল চেয়ারম্যান)  কে  দায়িত্ব দেওয়া হয়েছে।  

২১  অক্টোবর  শনিবার জেলা  কৃষক লীগের  বর্ধিত সভায় কেন্দ্রীয় কমিটির নেতাদের উপস্থিতিতে  এ সিন্ধান্ত নেওয়া হয়।  জেলা কৃষক লীগের আহবায়ক মো আবু বককার খান ও যুগ্ম আহবায়ক মো আবুল হোসেন ( গোয়ালন্দ ও রাজবাড়ী সদর উপজেলার সাংগঠনিক দায়িত্ব)  স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়। অপর আরেক বিজ্ঞপ্তিতে   গোয়ালন্দ ও রাজবাড়ী পৌর কৃষক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।  


 প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ৫ অক্টোবর  গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, সাধরণ সম্পাদক মোঃ শামীম মৃর্ধা কে বাদ দিয়ে যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহীন খান কে দিয়ে দৌলতদিয়া ইউনিয়ন কৃষক লীগ ও উজানচর ইউনিয়ন কৃষক লীগের কমিটি অবৈধভাবে বিলপ্ত ঘোষনা করেন যাহা সংগঠনের গঠনন্ত্রের পরিপন্থি ।


গঠনতন্ত্র বহির্ভূতভাবে ইউনিয়ন কমিটি বিলুপ্ত করা,   মাদক সেবন, চাঁদাবাজীসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার কারণে এবং বিভিন্ন সময় সংগঠন বিরোধী কার্যকলাপে সর্বদয় লিপ্ত হওয়া  হাবিবুর রহমান হাবিব কে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।  


উল্লেখ্য আবুল হোসেন প্রামাণিক  ( আবুল মেম্বার)  উজানচর ইউনিয়ন  পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসাবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করছেন এবং তার বড় ভাই মরহুম তরিকুল মেম্বার গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সভাপতি হিসাবে দীর্ঘ দিন  দায়িত্ব পালন করছে।

আরও খবর