নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পুলিশ অফিসার পদে যোগদানের আগেই ডেঙ্গুতে কেড়ে নিলো সুকেনের প্রাণ ।


পুলিশের এসআই পদে যোগদান করার আগেই ডেঙ্গু জ্বরে কেড়ে নিলো সুকেন কুমার বিশ্বাস (২৮) নামে এক যুবকের প্রাণ। আগামী ১৮ অক্টোবর বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর পদে মেডিকেল হওয়ার পর ট্রেনিংয়ে যাওয়ার কথা ছিল সুকেনের। কিন্তু এর আগেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পড়ে। এ অবস্থায় শনিবার দিনগত রাত দুইটার দিকে সুকেন মৃত্যু বরন করে।

সুকেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড চরবালিয়াকান্দি বাড়ই ডাঙ্গা গ্রামের সুকুমার বিশ্বাসের ছেলে।

সুকেনের পারিবারিক সুত্রে জানা যায়, বাবার সামান্য আয়ের সংসারে অভাব অনটনের কারনে ঢাকার গাজীপুরে একটি গার্মেন্টসে চাকুরির পাশাপাশি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করে। এরপর বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর পদে যোগদানের সুযোগ পায়। এ অবস্থায় ঢাকা গাজীপুরের একটি ভাড়া বাসার ম্যাচে অবস্থানকালে সে ডেঙ্গুতে আক্রান্ত হয়। এরপর তাকে তার সহপাটিরা ঢাকার ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এ বিষয়ে সুকেনের ভাই অমৃত বিশ্বাস জানায়, সুকেন ঢাকার গাজীপুরে একটি গার্মেন্টসে কর্মরত অবস্থায় লেখাপড়া করতো। এ অবস্থায় তার পুলিশে চাকরি হয়। গাজীপুরে তার নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে শনিবারে রাত ১০টার দিকে বাড়িতে ফোন করে। তাৎক্ষণিক সে তার আরেক ভাই সুজন বিশ্বাসকে সাথ নিয়ে ঢাকায় রওয়ানা হয়। সেখানে পৌছানোর আগেই রাত দুইটার দিকে তাদেরকে ফোনে জানানো হয় সুকেন হাসপাতালে মারা গেছে। তখন হাসপাতাল থেকে তার মৃত দেহ ভোরের দিকে গোয়ালন্দে তার নিজ বাড়িতে বাড়িতে আনা হয়। 

আরও খবর