নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মির্জাগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর উত্তোলনের অভিযোগ

বিরোধীয় জমিতে নির্মাণকৃত পাকা স্থাপনা। ছবি: প্রতিনিধি


পটুয়াখালীর মির্জাগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদমান জমিতে পাকা ঘর উত্তোলনের অভিযোগ উঠেছে বিবাদী শাহ আলম মৃধা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এবিষয়ে স্থানীয় প্রশাসনের কোনরকম সহয়তা পাচ্ছে না বলে জানান সম্পত্তির মালিকানা দাবি করা মোঃ ছত্তার মোল্লা। 


খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে দক্ষিণ আমড়াগাছিয়া মৌজাভুক্ত ২৪ নং জেল এর আরএস ভুক্ত ৫৩৮/৫৩৯ নং এবং এসএ ভুক্ত ১১৯৮/১৭/১২৯৫ নং খতিয়ানের ২১৫৪/২১৫৫/২১৫৩/২১৭৮/২১৮৬/২৩৪৫/২৩৪৬/২১৭২ সহ ১১টি দাগে মোট ১৯৭ শতাংশ জমি পৈত্রিক সূত্রে মালিকানা পান ছত্তার মোল্লা। কিন্তু বিবাদীগন জোরপূর্বক প্রাপ্ত সম্পত্তি বুঝিয়ে না দিয়ে ভোগ দখল করে আসছে। এমতাবস্থায় উক্ত সম্পত্তি নিয়ে মির্জাগঞ্জ বিজ্ঞ সহকারী জজ আদালতে দেওয়ানী মোকদ্দমা চলমান আছে। যার মামলা নং -১০০/২০২২। মামলার রায়ে বিজ্ঞ আদালত বিরোধীয় জমিতে আগামী ২ জুলাই পর্যন্ত সকল প্রকার স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা আরোপ করেন। কিন্তু আদলতের নিষেধাজ্ঞা আমান্য করে স্থানীয় পেশি শক্তির প্রভাব খাটিয়ে মামলার ১৪ নং বিবাদী শাহ আলম মৃধা ১১৯৮ খতিয়ানের ৪০ শতাংশ জমি দখল করে স্থায়ীভাবে পাকা ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে স্থানীয় থানায় গিয়েও কোন প্রতিকার পাননি ভুক্তভোগী। 


এ ব্যাপারে মামলার বাদী ভুক্তভোগী ছত্তার মোল্লা অভিযোগ করে বলেন, আদালতের নিষেধাজ্ঞার আদেশ নিয়ে মির্জাগঞ্জ থানায় দারস্থ হলেও কোন প্রতিকার পাইনি। এমনকি থানায় অভিযোগ দিতে চাইলে তাও নেয়নি পুলিশ।


অভিযুক্ত শাহআলম মৃধা বলেন, আমি কোন অনিয়ম করিনি।আমার জমিতে আমি ঘর উত্তোলন করেছি। 


মির্জাগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান বলেন, এরকম কোন নিষেধাজ্ঞার কপি নিয়ে কেউ এসেছে বলে মনে পড়ে না। যদি নিষেধাজ্ঞার আদেশের কপি নিয়ে অভিযোগ করে বা আইনী সহযোগিতা চায় অবশ্যই তা করা হবে।

আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ৪ ঘন্টা ৭ মিনিট আগে