নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

"দারুল আরকাম দাখিল মাদরাসা" কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ


বহুল আলোচিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান
নোয়াখালীর চাটখিল উপজেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান "দারুল আরকাম দাখিল মাদরাসা" কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে আয়োজিত হয়েছে।
১৫ আগস্ট (শনিবার) সকাল ৯ টায় স্থানীয় 'স্কাই ভিউ রেস্টুরেন্ট'-এর হল রুমে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এতে বিগত পরীক্ষাগুলোতে অসামান্য ফলাফলের জন্য প্রতিষ্ঠানের প্রায় ১শ' জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান। মাদরাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মহিউদ্দিন হাসানের সভাপতিত্বে এবং সহকারী সুপার হাফেজ আবদুল্লাহ আল আজাদের সঞ্চালনায় প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল আরকাম ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাওলানা ছাইফ উল্যাহ।
​এছাড়া বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী এবং এলাকা ও মাদরাসার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান মাদরাসার সার্বিক পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করে বলেন, "এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে অত্যন্ত চমৎকার ফলাফল করে আসছে। প্রতিষ্ঠানের এমন অর্জনের পেছনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক—সবার সম্মিলিত ভূমিকা রয়েছে। এখানকার অভিভাবকেরা যেমন শিক্ষায় সচেতন, তেমনি শিক্ষকরাও অত্যন্ত যত্নের সাথে পাঠদান পরিচালনা করে থাকেন।

​অনুষ্ঠানে মাদরাসার বিগত সাফল্য ও বর্তমান অগ্রগতির চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট নূর হোসাইন রিয়াজ। তিনি জানান, চলতি বছর দাখিল পরীক্ষায় মাদরাসাটি থেকে ৪ জন জিপিএ-৫ সহ মোট ৪০ জন শিক্ষার্থী সাফল্য অর্জন করেছে এবং পাশের হার ৯০ শতাংশ। এছাড়া গত বছর ৫ম ও ৮ম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ১৭ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে, যা পুরো চাটখিল উপজেলার মধ্যে সর্বোচ্চ।

Tag
আরও খবর