নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

অপরাধীদের জন্য দুঃসংবাদ, সেনবাগে ওসি আবদুর রহিমের সাঁড়াশি অভিযান অব্যাহত

ছবি : ওসি আবদুর রহমান সরকার



নোয়াখালীর সেনবাগ উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রহিম সরকার। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি মাদক, ইভটিজিং, অপহরণ, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছেন।


থানা সূত্রে জানা যায়, ওসির নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন মামলার এজাহারভুক্ত পলাতক আসামি এবং আদালতের ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করে নিয়মিত আদালতে সোপর্দ করা হচ্ছে। একই সঙ্গে মাদক কারবারি, মাদকসেবী ও অপরাধচক্রের বিরুদ্ধে চলছে কঠোর নজরদারি।

বিশেষ করে মাদকের আতুড়ঘর খ্যাত সেনবাগে মাদকের বিরুদ্ধে ঘোষিত 'জিরো টলারেন্স' নীতির কারণে সেনবাগের মাদক ব্যবসায়ী, ক্রেতা ও সেবনকারীদের কাছে ওসি মো: আবদুর রহিম সরকার এখন আতঙ্কের নাম বলে স্থানীয়রা মন্তব্য করছেন। নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতার ফলে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়েছে বলেও সংশ্লিষ্টদের দাবি।


এছাড়াও ইভটিজিং প্রতিরোধ, অপহরণ ও চুরি-ডাকাতি দমনে পুলিশের টহল জোরদার, জনসচেতনতামূলক কার্যক্রম এবং তথ্যভিত্তিক অভিযান পরিচালনার মাধ্যমে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।


তাঁর নেতৃত্বে পুলিশ দল বিভিন্ন সময়ে ডাকাতি, মাদক, এবং অস্ত্রসহ দীর্ঘদিন পলাতক থাকা দুর্ধর্ষ ও তালিকাভুক্ত আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে।


এলাকায় অপরাধের প্রাথমিক খবর পাওয়া মাত্রই তিনি পুলিশ ফোর্স পাঠিয়ে তদন্ত করা এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে তাঁর চৌকস্ তৎপরতা দেখা যায়।


ওসি মো: আবদুর রহিম সরকার স্কুল-কলেজে কিশোর গ্যাং সংক্রান্ত বিভিন্ন বিশৃঙ্খলা ও অপরাধ রোধে কাউন্সেলিং ও থানায় তরুণদের ডেকে কাউন্সেলিং এবং আইনি পদক্ষেপ নেওয়ার নজির স্হাপন করেছেন।



স্থানীয় সচেতন মহলের মতে, তিনি একজন দায়িত্বশীল ও আন্তরিক পুলিশ কর্মকর্তা যিনি এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বদা সচেষ্ট আছেন। তাঁর নজরদারীতে পুলিশের নিয়মিত অভিযান এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে সেনবাগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে তারা আশা প্রকাশ করেন।


তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আইন সবার জন্য সমান এবং অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতায় একটি নিরাপদ ও মাদকমুক্ত সেনবাগ গড়ে তুলতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আরও খবর