নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৯৭০ সালের নোয়াখালীর উপকূলে গোর্কির আঘাতে ব্যাপক ধ্বংসযজ্ঞের স্মরণে শোকসভা ও রেলী




১৯৭০ সালের ১২ নভেম্বর ভয়াল গোর্কির আঘাতে লন্ড-ভন্ড হয়ে যায় বৃহত্তর নোয়াখালীর উপকূলের বিস্তীর্ণ এলাকা। উপকূলীয় অঞ্চলের হাতিয়া, সুবর্নচর (তৎকালীন চরবাটা), সদর, কোম্পানীগঞ্জে ব্যাপক ধ্বংসযজ্ঞ চলায়।

প্রকৃতির ওই নারকীয় তান্ডবে বিরান ভূমিতে পরিণত হয়। ২০ ফুটেরও অধিক পানিতে তলিয়ে যায় গোটা জনপদ। উপকূলে প্রাণ হারায় লক্ষ-লক্ষ মানুষ। দুর্বিষহ সেই স্মৃতি আজও ভুলতে পারেনি নোয়াখালীর মানুষ।

সেই বিভীষিকাময় দিনটির স্মরণে  ১০ লক্ষ প্রাণের স্মরণে উপকূলে আমরা স্লোগানে নোয়াখালীতে শোক র‌্যালি, আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিট।

শনিবার (১২ নভেম্বর) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী জেলা ইউনিট কার্যালয়ে আলোচনা সভা শেষে প্রেসক্লাব সড়কে শোক র‌্যালি বের করা হয়।

আলোচনা সভা ও র‌্যালিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী জেলা ইউনিটের যুব প্রধান সানুচিং মারমা বিথি, যুব কার্যকরি কমিটির সদস্য নাজমুল হোসেন শুভ, জোবায়ের হোসেন, ছায়মা আক্তার প্রমূখ বক্তব্য রাখেন। রেড ক্রিসেন্টের যুব সদস্যরা অংশ নেয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এডভোকেট শিহাব উদ্দিন বলেন, ৭০ সালের এই দিনে বাংলাদেশের উপকূলীয় জেলা নোয়াখালীসহ বেশ কয়েকটি জেলায় ইতিহাসের ভয়ঙ্করী ঘূর্ণিঝড় গোর্কির আঘাতে প্রায় ১০ লক্ষ মানুষের প্রাণহানী ঘটে। প্রকৃতির নারকীয় তান্ডবে পরিণত হয় বিরান ভূমিতে। ২০ ফুটেরও অধিক পানিতে তলিয়ে যায় গোটা জনপদ। সেই দিনের স্মরণে আমরা বাংলাদেশ রেড ক্রিসেন্টের উদ্যোগে নোয়াখালীসহ ক্ষতিগ্রস্ত উপকূলীয় জেলাগুলোতে শোক র‌্যালি, আলোচনাসভা, দোয়া-মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি পালন করছি।

শাহিন আরও বলেন, ৭০ এর ভয়াল গোর্কির ৫২ বছর পরে অভিজ্ঞতার আলোকে এখন ঘূর্ণিঝড়ে মৃত্যুর হার শূন্যের কোটায় নেমে এসেছে। আমাদের সরকার এবং রেড ক্রিসেন্ট সোসাইটির নানা কর্মসূচির মাধ্যমে মানুষের সচেতনতা বৃদ্ধি পেয়েছে। দুর্যোগে চ্যালেঞ্জ নিয়ে বেঁচে থাকা মানুষকে আমরা রেড ক্রিসেন্টের পক্ষ থেকে মানবিক সহযোগিতা দিয়ে আসছি। আগামীতেও আমাদের এ সহযোগিতা অব্যাহত থাকবে।

আরও খবর