নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নোয়াখালীর চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদত্যাগ





নোয়াখালীর চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন।


শনিবার ( ১২ নভেম্বর ) জাকির হোসেন জাহাঙ্গীর এর ফেসবুক আইডির একটি পোস্ট শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।


ওই পোস্টে তিনি লিখেছেন, “কোন রাগ নয়, কোন দুঃখ নয়, কাহারো প্রতি কোন অভিমান নয় আমি আমার ব্যক্তিগত অসুবিধার কারণে চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে ও দলের সকল কর্মকান্ড থেকে অব্যাহতি নিলাম”।


এ ব্যাপারে জানার জন্য জাকির হোসেন জাহাঙ্গীরের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে এবং সাংগঠনিক কার্যক্রম থেকে পদত্যাগের বিষয়ে ফেসবুকে আমার আইডি থেকে যে স্ট্যাটাস দিয়েছি এটা সত্যি। খুব দ্রুত আমি জেলা আওয়ামী লীগের কাছে আমার পদত্যাগ পত্র হস্তান্তর করব।

তিনি আরও বলেন, দলের কারো প্রতি আমার কোনো রাগ ক্ষোভ নেই। দলের সকল নেতাকর্মীদের জন্য তিনি শুভকামনা জানান।

উল্লেখ্য, চাটখিল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ২০ নভেম্বর ২০২২ ইং তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আরও খবর