নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নোয়াখালী সদরে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার।

নোয়াখালী সদরে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার।



নোয়াখালী সদরে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার। 


রিপন মজুমদার বেগমগঞ্জ নোয়াখালী প্রতিনিধি :



নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়ন থেকে মো. ইয়াছিন (২০) নামক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।


শুক্রবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে নেয়াজপুর ২নং ওয়ার্ড হাসনপুর কবির মাস্টার বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।


নিহত ইয়াছিন ওই বাড়ির জামাল উদ্দিনের ছেলে। সে সোনাপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলো। চার ভাই-বোনের মধ্যে ইয়াছিন সবার ছোট।


স্থানীয় সূত্রে জানা গেছে, বাবা মারা যাওয়ার পর থেকে ইয়াছিনের বড় ভাইদের সাথে ঢাকায় থাকতো তার মা। এসুবাদে গ্রামের বাড়িতে সে একাই থাকতো। শুক্রবার সকাল ৯টার দিকে ঘর থেকে ইয়াছিনের কোন সাড়া শব্দ নাপেয়ে ঘরের দরজা ধাক্কা ধাক্কি করে খুলেন বাড়ির দুইজন ব্যক্তি। দরজা খুলে ভিতরে গিয়ে শয়ন কক্ষের ভুতুরের সাথে ঝুলন্ত অবস্থায় ইয়াছিনের মৃতদেহ দেখতে পায় তারা। পরে বিষয়টি থানায় অবগত করা হয়। স্থানীয়দের ধারণা ব্যক্তিগত কোন বিষয় নিয়ে ইয়াছিন আত্মহত্যা করেছে।


সুধারাম মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর