নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নোয়াখালীতে মুজিবশতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন





নোয়াখালীতে মুজিবশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চলমান একক গৃহনির্মাণ, প্যালাসাইডিং, মাটির কাজ ও অন্যান্য কার্যক্রম পরিদর্শন করেন প্রকল্পের সিনিয়র সহকারী সচিব আরিফুল ইসলাম সরদার ও উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জাহিদুল ইসলাম।

সোমবার (৭ নভেম্বর ) নোয়াখালীতে   দু’দিন  (রোববার ও সোমবার) ব্যাপী  কার্যক্রমে  জেলা সদর, কোম্পানীগঞ্জ, সোনাইমুড়ি, বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চলমান কার্যক্রম পরিদর্শন করা হয়।

এসময় স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

প্রকল্পের কার্যক্রম পরিদর্শনকালে সিনিয়র সহকারী সচিব আরিফুল ইসলাম সরদার চলমান একক গৃহনির্মাণের অগ্রগতি ও গৃহ বুঝে পাওয়া বাসিন্দাদের খোঁজ-খবর নেন।

এসময় আশ্রয়ণে বসবাসকারী বাসিন্দারা কর্মকর্তাদের পাশে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তাদের নিজস্ব ঠিকানা তৈরী করে দেওয়ায় বাসিন্দারা কর্মকর্তাদের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

সিনিয়র সহকারী সচিব আরিফুল ইসলাম সরদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন- ক্ষুদা ও দারিদ্রমুক্ত দেশ গঠনের লক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন দরিদ্র মানুষকে পুনর্বাসন করা হচ্ছে।

প্রথম ও দ্বিতীয় ধাপে ঘর পাওয়া ভূমি ও গৃহহীন পরিবারগুলো সুন্দরভাবে বাঁচার সাহস পেয়েছে, তারা এখন নিজ ঘরে আগামীর স্বপ্ন দেখতে শুরু করেছে।
দেশের একজন সাধারণ নাগরিকের সকল মৌলিক চাহিদা পূরনে প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। নির্দিষ্ট সময়ের (মুজিববর্ষের) মধ্যে সবার জন্য গুণগত মানের ঘর নিশ্চিতে মাননীয় প্রধানমন্ত্রী যে সব নির্দেশ দিয়েছেন সেগুলো বাস্তবায়নে আমরা সর্বাত্মক কাজ করে যাচ্ছি।
আরও খবর