নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নোয়াখালীর সুবর্ণচরে গাছ থেকে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার




নোয়াখালীর সুবর্ণচরে বাড়ির পাশের একটি গাছ থেকে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আকাশ চন্দ্র দাস (২৩) উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরবাটা গ্রামের প্রিয় তোষের বাড়ির প্রিয় তোষ চন্দ্র দাসের ছেলে।
বাড়ির পাশের গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়। মরদেহ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়।
শুক্রবার (৪ নভেম্বর) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল সন্ধ্যার কোন এক সময় সবার অজান্তে বাড়ির পাশের একটি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। তবে পুলিশ ও নিহতের পরিবার তাৎক্ষনিক তরুণের আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি।
স্থানীয় সুত্রে জানা যায়, ভিকটিম কিছু দিন যাবত শারীরিক ভাবে অসুস্থ থাকায় মানসিক ভাবে দুঃসচিন্তায় ছিল। মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে স্থানীয়রা ধারণা করছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, নিহতের পরিবার আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি। সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আরও খবর