নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ গ্রেপ্তার ২

আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ গ্রেপ্তার ২


 নোয়াখালী জেলার সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।এ সময় একটি পাইপগান,১০টি দেশীয় অস্ত্র ও ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার চরমটুয়া ইউনিয়নের চরমটুয়া গ্রামের বেলালের ছেলে মো.মনির (২৪) ও একই ইউনিয়নের সূর্যনারায়ণবহর এলাকার লেদু বেপারীর ছেলে মো.রিয়াজ (২৫)।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ১৯নং চরমটুয়া ইউনিয়নের সূর্যনারায়ণবহর গ্রামের আব্দুস শহীদের বসত বাড়িতে বিশেষ অভিযান চালানো হয়।এ সময় একটি পাইপগান,১০টি দেশীয় অস্ত্র ও ৬০ পিস ইয়াবা দুজনকে আটক করা হয়।ওই সময় বাড়ির মালিক আব্দুস শহীদ কৌশলে পালিয়ে যায়।শহীদকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

আরও খবর