নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঢাকায় এসি বিষ্ফোরণে সেনবাগের স্বামী-স্ত্রী দম্পতি নিহত

এসি বিস্ফোরণ




ঢাকায় এসি বিষ্ফোরণে সেনবাগের স্বামী-স্ত্রী দম্পতি নিহত

রাজধানী গুলশানের একটি বাসায় এয়ারকন্ডিশন (্এসি)বিস্ফোরণে সেনবাগের বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মোঃ ওবায়দুল হক  (৭২) ও তার স্ত্রী জাহানারা বেগম (৬৮) স্বামী-স্ত্রী দম্পতি নিহত হয়েছে। 

নিহতের বাড়ি সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে। ওবায়দুল হক ওই গ্রামের গফুর মাষ্টার বাড়ির গফুর মাষ্টারের ছেলে। লাশ দুইটি ঢাকার একটি হিমাঘারে রাখা হয়েছে। একমাত্র মেয়ে প্রকৌশলী কান্তা জার্মানীতে অবস্থান করছেন। মেয়ে দেশে আসার পর তার দাফন কাজ সম্পন্ন হবে।

নিহত ওবায়দুল হকের ভাতিজা গোপালপুর গ্রামের সাবেক মেম্বার মাহবুবুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার সময় জানান, গতকাল (১২ অক্টোবর) মধ্যরাতে গুলশান-১ এর ৭ নম্বর রোডের ছয়তলা বাড়ির পঞ্চম তলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই ভবনে আগুন লাগার পর বেডরুমে থাকা স্বামী-স্ত্রী ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন অগ্নিদগ্ধ হয়। এ অবস্থায় তাদের উদ্ধার করে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তাদের মৃত্যু হয়।  খবর পেয়ে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকালে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মোঃ কাইজুল হক লাশ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

তাদের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌছলে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

আরও খবর