নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দুই মামলায় ইঞ্জিনিয়ার তুহিনের জামিন নামঞ্জুর

দুদকের করা দুই মামলায় আত্মসমর্পণ করলে বিএনপির নির্বাহী সদস্য, নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (২৯শে এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালতে পৃথক দুই মামলায় জামিনের আবেদন করেন ইঞ্জিনিয়ার তুহিন। কর ফাঁকির মামলায় বিশেষ জজ-৯ কবির উদ্দিন প্রামাণিকের আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করেন বিচারক। পরে, অবৈধ সম্পদ অর্জনের আরেক মামলায় বিশেষ জজ-৭ প্রদীপ কুমার রায়ের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে সেখানেও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল। ইঞ্জিনিয়ার মোঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই। তিনি নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি। নীলফামারী-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। জানা যায়, ২০০৭ সালে কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর গুলশান থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরমধ্যে কর ফাঁকির মামলায় ২০০৮ সালে পৃথক দুই ধারায় ৮ বছরের সশ্রম কারাদণ্ড এবং অবৈধ সম্পদ অর্জনের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছিল আদালত। উল্লেখ্য, যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবন শেষে এবছরের ২২শে এপ্রিল দেশে ফেরেন ইঞ্জিনিয়ার মোঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করতে দায়ের করা মিথ্যা মামলার বিরুদ্ধে আইনী লড়াইয়ের মানসিক প্রস্তুতি নিয়ে তিনি দেশে ফিরেছেন বলে জানিয়েছিলেন বিএনপির একাধিক নেতা।
Tag
আরও খবর







ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

২০০ দিন ৩ ঘন্টা ২৫ মিনিট আগে