নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দুর্গাপুরে বিষপানে আত্মহত্যায় মামলায় দেবর আটক

নেত্রকোনার দুর্গাপুরে বিষপানে সাথী বেগম (৩২) নামের এক গৃহবধূ আত্মহত্যা মামলায় দেবরকে আটক করেছে পুলিশ। আটকৃত দেবর এর নাম সোরহাব মিয়া(৩৩)। ২১ মে মঙ্গলবার বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে দুপুরে পৌর শহরের শিবগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। নিহত সাথী বেগম পৌর শহরের দক্ষিণ ভবানীপুর এলাকার হোসেন আলীর স্ত্রী। তার দুই ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে।

নিহতের পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, জমিজমার বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে প্রতিনিয়তই  সাথীকে গালমন্দ করে মানসিকভাবে অত্যচার করতো তাঁর শাশুড়ী জরিনা বেগম, শ্বশুর সুলতান মিয়া ও দেবররা। ঘটনার দিন অর্থাৎ গত সোমবার (২০ মে) দুপুরে সাথীকে অশ্লীল ভাষায় গালমন্দ করে তাঁরা। এ ঘটনাকে কেন্দ্র করে সাথী অভিমান করে বসত ঘরে থাকা বিষ পান করে। সাথীর বিষ খাওয়ার বিষয়টি টের পেয়ে মেয়ে সেলিনা ও স্বামী হোসেন আলী তাঁকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মঙ্গলবার (২১ মে) দুপুরে মেয়ে সেলিনা আক্তার বাদী হয়ে নিহত সাথীর শাশুড়ী জরিনা বেগম (৬৫), শ্বশুর সুলতান মিয়া (৭৫), দেবর জুনায়েদ হোসেন (৫০), সোহরাব মিয়া (৩৩) ও জুয়েল মিয়া (৩০) এর নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। 

নিহত সাথীর মেয়ে সেলিনা আক্তার বলেন, আমার দাদীর নির্যাতন সহ্য করতে না পেরে গেল কিছু দিন আগেই থানায় একটি অভিযোগ দায়ের করে মা। আমার দাদির নির্যাতনে বিষ খাইছে আমার মা। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ আওলাদ হোসেন বলেন, মায়ের মৃত্যুর ঘটনায় মেয়ে বাদী হয়ে ৫ জনকে আসামি করে মামলা করে। এ মামলার ৪ নম্বর আসামিকে আটক করতে সক্ষম হয়েছি। আইনি প্রক্রিয়াশেষে বিকেলে আটককৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

 

Tag
আরও খবর

দুর্গাপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১৩৭ দিন ৯ ঘন্টা ২৫ মিনিট আগে


দুর্গাপুরে রেল লাইন

১৩৭ দিন ৯ ঘন্টা ৩১ মিনিট আগে


দূর্গাপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

১৩৯ দিন ৮ ঘন্টা ১৫ মিনিট আগে





ও আর হ্যাঁ মা, সাথে এও বলো, আমি আছিয়া বলছি...!

৫৬৬ দিন ২০ ঘন্টা ৫৪ মিনিট আগে