নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দুর্গাপুরে মিথ্যা ধর্ষণ মামলার অভিযোগ


নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় মাদরাসা পড়–ুয়া শিক্ষার্থী (১৪) কে দিয়ে অপর শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করে এক পরিবারকে হয়রানি করার অভিযোগ উঠেছে। উপজেলার নলজোড়া গ্রামের ভুক্তভোগী পরিবারের স্বজনরা এমন দাবি করেছেন।


এ ঘটনার প্রতিবাদে, ২ মার্চ শনিবার দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীর পিতা কাজল মিয়া ও সর্বস্তরের এলাকাবাসী।


কাজল মিয়া তার লিখিত বক্তব্যে বলেন, আমার ছেলে মো. জুবায়ের হোসেন বয়স ১৬ দুর্গাপুর পৌরশহরের তেরীবাজারস্থ মাদ্রাসার হেদায়েতুন্নাহু শ্রেনির শিক্ষার্থী। আমি এলকায় দিনমজুরী করে সংসার চালাই। আমাকে হয়রানী করার জন্য নলজোড়া গ্রামের বাসিন্দা মৃত নজরুল ইসলামের ১৪ বছর বয়সী শিশু খাদিজাকে দিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নেত্রকোনায় এক মামলা দায়ের করেন।


মামলায় আমার ছেলের নাম জান্নাতুল (২২) পিতা কাজল মিয়া উল্লেখ করা হয়েছে অথচ এই নামে আমার কোন পুত্র সন্তান নাই। মামলায় যে ৫জন সাক্ষির নাম দেয়া হয়েছে তার তন্মধ্যে ২জন সাক্ষি এব্যপারে কিছুই জানেন না বলে এফিডেভিটও করেছেন,অপর ১,২ নং স্বাক্ষী বাদীর নিকটতম লোক।


কাজল মিয়া ও গ্রামবাসীদের একাংশ জানান ৫নং স্বাক্ষী খারাপ লোক বলে এলাকায় পরিচিতি রয়েছে তার নামে ১০/১২টি মামলাও রয়েছে বলে জানান তারা,দু-পক্ষের মথ্যে বিবাদ সৃুষ্টকরে অর্থ লুফিয়ে নেওয়াই হচ্ছে তার কাজ। মামলায় উল্লেখ করা হয় যে, আমার ছেলে গত ১৭ জানুয়ারি রাত ৭টার দিকে ঐ এলাকার এক জঙ্গলে নিয়ে খাদিজাকে ধর্ষণ করেছে। যাহা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট।


আমি আপনাদের মাধ্যমে জনপ্রতিনিধিসহ এলাকাবাসীদের সাথে নিয়ে সংবাদ সম্মেলনের করে এর তীব্র নিন্দা জানাই,দায়েরকৃত মামলার কোন সত্যতা নাই।


এ সময় উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম, এলাকাবাসীর পক্ষে মো. জামাল উদ্দিন, মো. জিয়াউর রহমান, মো. কাজল মিয়া, মো. মিলন মিয়া, মো. আব্দুল গণি, মো. মোবারক হোসেন, আব্দুর রব, মো. রিপন মিয়া, হুমায়ুন কবীর, ফজলুর রহমান সহ শতাধিক গ্রামবাসী।

আরও খবর

দুর্গাপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১৩৭ দিন ৯ ঘন্টা ২৫ মিনিট আগে


দুর্গাপুরে রেল লাইন

১৩৭ দিন ৯ ঘন্টা ৩১ মিনিট আগে


দূর্গাপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

১৩৯ দিন ৮ ঘন্টা ১৫ মিনিট আগে





ও আর হ্যাঁ মা, সাথে এও বলো, আমি আছিয়া বলছি...!

৫৬৬ দিন ২০ ঘন্টা ৫৫ মিনিট আগে