নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নাটোর ১ আসনে এবি পার্টির প্রার্থীর বিলবোর্ড ভেঙ্গে ও ছিঁড়ে ফেলার অভিযোগ

নাটোর ১ আসনে এবি পার্টির প্রার্থীর বিলবোর্ড ভেঙ্গে ও ছিঁড়ে ফেলার অভিযোগ লালপুর ( নাটোর) প্রতিনিধি: নাটোর -১ (লালপুর -বাগাতিপাড়া) আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী এএসএম মোকাররেবুর রহমান নাসিমের বিলবোর্ড ভেঙ্গে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। দলীয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এবি পার্টির ঈগল মার্কা প্রতীকের প্রচারণা চলছে লালপুর - বাগাতিপাড়া আসনের ১৫ টি ইউনিয়ন ও ২ পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে। প্রতিদিন এএসএম মোকাররেবুর রহমান নাসিমের ব্যাক্তিগত পরিচিতি ও দলীয় আদর্শ মানুষের কাছে তুলে ধরে কর্মীদের কাজে ব্যাপক সাঁড়া দিতে শুরু করেছে ভোটাররা। এবি পার্টির নেতা সুজন বলেন, আমাদের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যত দিন যাচ্ছে লালপুর - বাগাতিপাড়া আসনে ঈগল প্রতীকের বিজয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। তাই দয়ারামপুর এলাকাসহ বিভিন্ন স্থানে বিলবোর্ড ভেঙ্গে ফেলা হচ্ছে, পোষ্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। এবি পার্টির আরেক নেতা আলহাজ্ব হাসমত আলী বলেন, আমাদের জনপ্রিয়তায় ভয় পেয়ে একটি গোষ্ঠী এ নোংরা কাজ করছে । এ ব্যাপারে এএসএম মোকাররেবুর রহমান নাসিম বলেন , আমি মনে করি এহেন কাজ রাজনৈতিক এক্টিভিস্ট নয়,এটা ফ্যাসিবাদী কার্যক্রম। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির ( এবি পার্টি) কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।
Tag
আরও খবর




লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

৭ দিন ২৩ ঘন্টা ২৮ মিনিট আগে