নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লালপুরে দর্শনার্থী সংকটের মধ্যে দিয়ে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

লালপুর (নাটোর) প্রতিনিধি: লালপুরে দর্শনার্থী সংকটের মধ্যে দিয়ে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। বুধবার ( ২৬ নভেম্বর ) "দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে দর্শনার্থী সংকটের মধ্যে দিয়ে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ। এ উপলক্ষে প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল্লাহ'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রাণী সম্পদের উন্নয়ন, প্রযুক্তির সম্প্রসারণ ও নিরাপদ খাদ্য উৎপাদন সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হবে। পাশাপাশি খামারিদেরকে প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তিগত জ্ঞান অর্জন, দক্ষতাবৃদ্ধি, উৎপাদনশীলতা ও পশুর স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক ভূমিকা রাখবে। এ সময় তিনি বলেন অন্যের ক্ষতি না করে আমাদের এই খাতে এগিয়ে যেতে হবে। লালপুরের চাহিদা পূরণ করে দেশের চাহিদা পূরণে একটি বড় অবদান রাখতে হবে। তিনি মেলায় ৩৭টি স্টল পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আবির হোসেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার তানবিন রুবাইয়া সিদ্দিকা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত কুমার সরকার, লালপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার এ কে এম লতিফুল বারী প্রমুখ ।দর্শনার্থী সংকটের মধ্যে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীতে বিভিন্ন এলাকা থেকে আগত খামারীগণ উপস্থিত ছিলেন । ৩৭টি প্রদর্শনী স্টলে উন্নত জাতের বিভিন্ন গরু, মহিষ, ভেড়া, ছাগল, হাঁস, মুরগী, কবুতর, ময়না-টিয়া সহ গৃহপালিত পশু পাখি প্রদর্শন করা হয়। পরে ৬টি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। ###
Tag
আরও খবর




লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

৭ দিন ২৩ ঘন্টা ২৮ মিনিট আগে