নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লালপুরে অনলাইন প্রতারণা রোধে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

আবু তালে, লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোর জেলার লালপুরের বিলমাড়ীয়া মোহরকয়া উচ্চ বিদ্যালয় ও মোহরকয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজের যৌথ উদ্যোগে আজ ১৯ নভেম্বর ২০২৫ তারিখে মোবাইল হ্যাকিং ও অনলাইন প্রতারণা প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহরকয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজের অধ্যক্ষ ড. মোঃ ইসমত হোসেন শামীম। সভায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ মিলিয়ে সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। সভায় পুলিশ সুপার তারিকুল ইসলাম একটি ল্যাপটপের মাধ্যমে তথ্যসমৃদ্ধ পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন। তিনি বলেন, “নাটোরের লালপুর একটি সমালোচিত এলাকায় পরিণত হয়েছে মূলত মোবাইল হ্যাকিং ও অনলাইন প্রতারণায় কিছু তরুণ-তরুণীর সম্পৃক্ততার কারণে। বিলমাড়ীয়া ও দূরদূরিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামের তরুণরা দীর্ঘদিন ধরে হ্যাকিং, ইমো হ্যাকিং, বিকাশ প্রতারণা ও ফেসবুক হ্যাকিংয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ছে।” তিনি আরও জানান, গত কয়েক বছরে অর্ধশতাধিক প্রতারক চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়েছে এবং সম্প্রতি অনলাইন প্রতারণার অভিযোগে আরও ২০ জন হ্যাকারকে আটক করা হয়েছে। এসব কর্মকাণ্ডের কারণে লালপুর উপজেলার সুনাম ক্ষুণ্ণ হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। পুলিশ সুপার আরও বলেন, “আইন প্রয়োগের পাশাপাশি শিক্ষার্থীদের সচেতনতাই এ ধরনের অপরাধ কমাতে বড় ভূমিকা রাখবে। তরুণ প্রজন্ম সচেতন হলে লালপুরের এই বদনাম ঘুচে যাবে।” সভা শেষে উপস্থিত শিক্ষার্থীরা হাত তুলে অঙ্গীকার করেন যে তারা কখনো মোবাইল হ্যাকিং বা অনলাইন প্রতারণায় যুক্ত হবে না এবং অন্য কাউকে এ ধরনের কাজে উৎসাহিত করবে না। পাশাপাশি মাদক প্রতিরোধেও তারা সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে স্কুলের শিক্ষকবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (বড়গ্রাম সার্কেল) জনাব শোভন চন্দ্র, লালপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ হাসি সহ বিপুলসংখ্যক শিক্ষার্থী ও অতিথি উপস্থিত ছিলেন। অনলাইন প্রতারণা ও মোবাইল হ্যাকিং প্রতিরোধে এ ধরনের উদ্যোগ এলাকায় ব্যাপক সচেতনতা সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
Tag
আরও খবর




লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

৭ দিন ২৩ ঘন্টা ২৮ মিনিট আগে