নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সিংড়ায় ৩১ দফা বাস্তবায়নে গণসচেতনতা গড়ে তুলতে বিএনপি নেতা আনুর লিফলেট বিতরণ



বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কার্যকর করার লক্ষ্যে গণসচেতনতা বৃদ্ধি অব্যাহত রেখেছে সিংড়া উপজেলা বিএনপি। তারই অংশ হিসেবে নাটোর-৬০ (সিংড়া-০৩) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, নাটোর জেলা বিএনপি’র সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু ছাতারদিঘী ইউনিয়নের কালিগঞ্জ বাজারে লিফলেট বিতরণ করেন।


রবিবার (১৬ নভেম্বর) দুপুরে লিফলেট বিতরণ কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।


এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও ডাহিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সদস্য ও কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, উপজেলা বিএনপির সদস্য ও ইটালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সদস্য ও তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সদস্য রিয়াদ মোস্তফা, পৌর বিএনপির সদস্য, সাবেক কমিশনার মহিদুল ইসলাম, পৌর বিএনপির সদস্য আতিকুর রহমান লিটন, উপজেলা বিএনপির সাবেক সদস্য মিলন হোসেন মাস্টার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন মিন্টু।


এছাড়া আরও উপস্থিত ছিলেন, ছাতারদিঘী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মমিন, সাবেক সাধারণ সম্পাদক জনাব আলী, সাবেক সদস্য সচিব মহাসিন আলী, সাবেক যুগ্ম সম্পাদক মিনার হোসেন, এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী।


লিফলেট বিতরণকালে বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম আনু বলেন, ৩১ দফার মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা, প্রশাসনিক সংস্কার ও জনগণের অধিকার নিশ্চিত করা সম্ভব। সেই লক্ষ্যেই তৃণমূল পর্যায়ে গণসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।

Tag
আরও খবর




লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

৭ দিন ২৩ ঘন্টা ২৮ মিনিট আগে