নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

পদ্মার চরে অপারেশন ফার্স্ট লাইট: কুখ্যাত কাকন বাহিনীর ২১ সদস্য গ্রেফতার

আবু তালেব, লালপুর (নাটোর)প্রতিনিধি: রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদী এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মার চরে কুখ্যাত 'কাকন বাহিনী'র বিরুদ্ধে এক বিশাল যৌথ অভিযান শুরু হয়েছে। পুলিশ, র‍্যাব এবং এপিবিএন সদস্যদের সমন্বয়ে পরিচালিত এই অভিযানের নাম দেওয়া হয়েছে 'অপারেশন ফার্স্ট লাইট'। রোববার ভোর থেকে শুরু হওয়া এই অভিযানে সকাল ৯টা পর্যন্ত ২১ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পদ্মার চরে কাকন বাহিনীর গুলি করে মানুষ হত্যা, পদ্মার বালু ও চরের ফসল লুট, মানুষ অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে এই অভিযান পরিচালিত হচ্ছে। রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান, রোববার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত পরিচালিত অভিযানে ৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশি অস্ত্র, মাদক এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এই সময়ে কাকন বাহিনীর ২১ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়। পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে গঠিত এই বিশেষ টিমে প্রায় ১ হাজার ২০০ সদস্য 'অপারেশন ফার্স্ট লাইট'-এ অংশ নিয়েছেন। উল্লেখ্য, গত ২৭ অক্টোবর চরে খড় কাটাকে কেন্দ্র করে কাকন বাহিনীর গুলিতে ৩ জন নিহত হওয়ার পর থেকেই এই বাহিনী আলোচনায় আসে।
Tag
আরও খবর




লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

৭ দিন ২৩ ঘন্টা ১৪ মিনিট আগে