নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

লালপুরে পদ্মা নদীর তীর রক্ষা বাঁধের ব্লক ধসে ভাঙন আতঙ্ক

লালপুরে পদ্মা নদীর তীর রক্ষা বাঁধের ব্লক ধসে ভাঙন আতঙ্ক আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের পদ্মা নদীর বাম তীর রক্ষা বাঁধের বিভিন্ন স্থানে সিসি ব্লক ধসে পড়ায় নতুন করে ভাঙন আতঙ্কে পড়েছেন এলাকাবাসী। জানা গেছে, উপজেলার পালিদেহা, গৌরীপুর, নুরুল্লাপুর, লক্ষ্মীপুর হয়ে তিলকপুর পর্যন্ত ২২৬ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে ৮ দশমিক ৫৮৫ কিলোমিটার দীর্ঘ তীর রক্ষা বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। তবে সম্প্রতি গৌরীপুর তালতলা এলাকা সহ কয়েকটি স্থানে প্রায় ৫০ থেকে ৬০ মিটার অংশজুড়ে সিসি ব্লক নদীতে ধসে গেছে। বর্তমানে নদীতে স্রোত থাকায় আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছে স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা জানান, এলাকাটি পদ্মা নদীর তীরবর্তী হওয়ায় প্রতিদিন বহু মানুষ এখানে ঘুরতে আসেন। কিন্তু বাঁধের ব্লক ধসে পড়ায় নদীর পাড়ে ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। এতে আশপাশের বসতবাড়ি ও চলাচলকারী মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সচেতন মহল মনে করেন, কিছু অসচেতন ব্যক্তি মাছ ধরার সময় বাঁধের জিও ব্যাগ ও ব্লকের ফাঁকা স্থানে গর্ত করে বাঁশ, কাঠ বা লোহার রড পুতে রাখেন। এতে জিও ব্যাগ ফুটো হয়ে ভেতরে পানি ঢোকার কারণে ধসের সৃষ্টি হচ্ছে। এসব কর্মকাণ্ড বন্ধে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি জরুরি বলেও তারা মত দিয়েছেন। ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু বলেন, “বর্ষাকালে নদীর প্রবল স্রোতে নুরুল্লাপুর, গৌরীপুর ও লক্ষ্মীপুর এলাকায় তীর রক্ষা বাঁধের কয়েকটি স্থানে ব্লক ধস দেখা দিয়েছে।” এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, “ঘটনাটি আমাদের জানা আছে। বিষয়টি নাটোর পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে।” নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিফাত করিম বলেন, “বাঁধ ধসের বিষয়টি আমাদের নজরে এসেছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
Tag
আরও খবর




লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

৭ দিন ২৩ ঘন্টা ১৪ মিনিট আগে