নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নাটোরের সিংড়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ: আদালতের রায় অমান্য করে জমি দখল, ভাইকে পেটালো প্রভাবশালী প্রতিপক্ষ


নাটোরের সিংড়া উপজেলার সাতপুকুরিয়া গ্রামে আদালতের রায় অমান্য করে প্রভাবশালী মহলের জোরপূর্বক জমি দখল ও মারধরের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। জমি সংক্রান্ত রায়ের পরও শান্তিপূর্ণ ভোগদখল করতে না দিয়ে হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে একই গ্রামের রকিব ও ইমারুল ইসলামের বিরুদ্ধে।


অভিযোগ সূত্রে জানা যায়, পশ্চিম মাগুরা গ্রামের মৃত লৎফর রহমানের ছেলে শাহাদত হোসেন (৫৩) ও তার ছোট ভাই মো. মিলন দীর্ঘদিন ধরে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি ভোগদখল করে আসছিলেন। এ নিয়ে প্রতিপক্ষ আতাহার আলীর পরিবার মামলা (নং-৪০১/০৯) দায়ের করে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মামলার রায় শাহাদত হোসেনের পক্ষে আসে।


রায়ের পর স্থানীয়ভাবে সালিশ বৈঠক বসে এবং উভয় পক্ষ শর্ত মেনে নেয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আতাহার আলীর দুই ছেলে রকিব (৪০) ও ইমারুল ইসলাম (৪৫) সালিশের চুক্তি অমান্য করে আদালতের রায়ের পরোয়া না করে জবরদখলের চেষ্টা চালায়। অভিযোগ রয়েছে, তারা প্রভাব খাটিয়ে ভূমি অফিসের নথিপত্রে কাটাকুটি করে সংশ্লিষ্ট খতিয়ান নিজেদের নামে খারিজ করে নেয়।


ঘটনার সর্বশেষ ধাপ ঘটে গত ২৮ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে। এদিন শাহাদত হোসেন ও তার ছোট ভাই মিলন উক্ত জমির চারপাশে বেড়া দিচ্ছিলেন। এ সময় রকিব ও ইমারুল ঘটনাস্থলে এসে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে তারা মিলনের উপর লোহার হাতুড়ি, বাঁশের লাঠি ও কিল-ঘুষি নিয়ে হামলে পড়ে। গুরুতর আহত অবস্থায় মিলনকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসা দেন।


এই নৃশংস ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বাবু আলী (৩৫) ও আশপাশের বহু মানুষ। পরে ভুক্তভোগীরা আত্মীয়স্বজন ও এলাকাবাসীর পরামর্শে সিংড়া আর্মি ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছেন।


স্থানীয়রা জানান, আদালতের স্পষ্ট রায় থাকার পরও যদি প্রভাবশালীরা এভাবে জোরপূর্বক জমি দখল ও হামলার ঘটনা ঘটাতে পারে, তবে সাধারণ মানুষ আইনের প্রতি আস্থা হারাবে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।


আইনশৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এই ঘটনা ইতোমধ্যেই এলাকায় আলোচনার ঝড় তুলেছে। আদালতের রায় উপেক্ষা করে প্রকাশ্যে দখলদারিত্ব ও হামলা—এ যেন সিংড়ায় আইনের শাসনের প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ।

Tag
আরও খবর




লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

৭ দিন ২৩ ঘন্টা ১৪ মিনিট আগে