নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নাটোরের সিংড়ায় কাঁচা রাস্তায় ধানের চারা রোপণ করে ব্যতিক্রমী মানববন্ধন



নাটোর জেলার সিংড়া উপজেলার ৫নং চামারী ইউনিয়নের ৯নং আনন্দনগর ওয়ার্ডের স্থানীয়রা এক ব্যতিক্রমী মানববন্ধনের আয়োজন করেছেন। দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলন করেও ফল না পাওয়ায়, অবশেষে কাঁচা রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানান তারা।


স্থানীয়রা জানান, ওই রাস্তাটি পাকা করার প্রতিশ্রুতি বহুবার শুনেছেন তারা। বিভিন্ন সময় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও বাস্তবে কোনো উন্নয়ন হয়নি। ফলে বর্ষা মৌসুমে রাস্তায় হাঁটাচলা তো দূরের কথা, শিক্ষার্থী ও রোগী পরিবহনেও দেখা দেয় ভয়াবহ দুর্ভোগ।


আন্দোলনকারীদের দাবি, তারা কোনো রাজনীতি নয়, শুধু ন্যায্য উন্নয়ন চায়। তাদের শিশুদের স্কুলে যাওয়া, কৃষকের মাঠে যাওয়া কিংবা সাধারণ মানুষের চলাফেরা—সবই যেন দুর্বিষহ হয়ে উঠেছে।


তারা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমরা আর আশ্বাস শুনতে চাই না, বাস্তব কাজ দেখতে চাই। যেন আগামী বর্ষায় এই দুর্ভোগ আর না হয়।”


এই ব্যতিক্রমী প্রতিবাদ সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই মানবিক দাবির যথাযথ পদক্ষেপ নেয় কিনা।

Tag
আরও খবর